ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলে।
আমরা জানি, যে সকল এসিড জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয় এবং অল্প পরিমাণ H+ উৎপন্ন করে তাদেরকে মৃদু এসিড বা দুর্বল এসিড বলা হয়।
যেহেতু প্রোপানয়িক এসিড জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়, এবং অল্প পরিমাণ হাইড্রোজেন আয়ন (H') উৎপন্ন করে। তাই প্রোপানয়িক এসিড মৃদু এসিড বা দুর্বল এসিড।
উদ্দীপকের বিক্রিয়াটিকে সম্পূর্ণ করে পাই,
উপরিউক্ত বিক্রিয়ায় D যৌগ অর্থাৎ যৌগটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তা নিম্নের পরীক্ষার সাহায্যে প্রমাণ করা যায়।
প্রোপিন যৌগটি লঘু জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত হয়ে প্রোপিলিন গ্লাইকল উৎপন্ন করে। এ বিক্রিয়ায় লঘু জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর গোলাপি বেগুনি বর্ণ বিনষ্ট হয়।
সুতরাং প্রোপিন যে একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন তা এই পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়।
উদ্দীপকের ‘A’ যৌগটি হলো প্রোপানল এবং ‘D’ যৌগটি হলো প্রোপিন। থেকে নিম্নরূপে প্রস্তুত করা যায় ।
