কোনো পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায়, সে পরিমাণকে ঐ পদার্থের 1 মোল বলে।
আয়নিক যৌগের স্ফটিক ল্যাটিসে প্রতিটি আয়ন নির্দিষ্ট সংখ্যক বিপরীত চার্জযুক্ত আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে। এ অবস্থায় বিপরীত চার্জযুক্ত আয়নসমূহ পরস্পরের সাথে স্থির বিদ্যুৎ আকর্ষণ শক্তি দ্বারা যুক্ত থাকার কারণে প্রতিটি আয়ন দৃঢ় সংঘবদ্ধভাবে থাকে। ফলে এদেরকে পরস্পর হতে বিচ্ছিন্ন করতে প্রচুর তাপশক্তির প্রয়োজন। তাই আয়নিক যৌগের গলনাঙ্ক বেশি।
উদ্দীপকের B যৌগটি হলো প্রোপিন । প্রোপিন ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে- বক্তব্যটি সঠিক।
প্রোপিন ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে 1, 2 ড্রাইব্রোমো প্রোপেন উৎপন্ন করে। এ বিক্রিয়ায় ব্রোমিন দ্রবণের লাল বর্ণ অপসারিত হয়।
অর্থাৎ ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে।
তাই বলা যায়, উদ্দীপকের যৌগটি অর্থাৎ প্রোপিন ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে- বক্তব্যটি সঠিক।
উদ্দীপকের A যোগটি হলো এবং C যৌগটি হলো । অর্থাৎ প্রোপাইন হতে বিউটানয়িক এসিড প্রস্তুত করা সম্ভব। নিম্নে তা সমীকরণসহ উল্লেখ করা হলো-
Ni প্রভাবকের উপস্থিতিতে তাপমাত্রায় প্রোপাইনকে হাইড্রোজেনের সাথে উত্তপ্ত করলে প্রোপিন উৎপন্ন হয় ।
