A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০২৪ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ১০ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৪🏫 বোর্ড: কুমিল্লা বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

যেসব অসম্পৃক্ত হাইড্রোকার্বনে ত্রি-বন্ধন উপস্থিত থাকে সেসব হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলে। এদের সাধারণ সংকেত CnH2n2 I

উত্তর:

ইথানল পানিতে দ্রবণীয় নিম্নে তা ব্যাখ্যা করা হলো-

ইথানল (C2H5OH) অণুতে হাইড্রোক্সিল (OH) মূলক থাকার কারণে এটি পোলার অণু। ফলে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করতে সক্ষম। এ কারণে ইথানল অণু পানির অণুর সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে এবং পানিতে ইথিলিন (C2H5OH) দ্রবীভূত হয়।

উত্তর:

 উদ্দীপকের Q যৌগটির সাধারণ সংকেত CnH2n+1OH এবং n=3 । সুতরাং Q যৌগটি হলো C3H7OH । আর C3H7OH হতে জৈব এসিড প্রস্তুত করা সম্ভব নিম্নে তা ব্যাখ্যা করা হলো

প্রোপানলকে (C3H7OH) শক্তিশালী জারক (K2Cr2O7H2SO4) দ্বারা জারিত করলে প্রথমে প্রোপান্যাল ও পরবর্তীতে প্রোপানয়িক এসিড উৎ্পন্ন হয়। যা একটি জৈব এসিড ।

C3H7OH+[O]K2Cr2O7 , H2SO4C2H5CHO+H2O

C2H5CHO+[O]K2Cr2O7 , H2SO4C2H5COOH

সুতরাং প্রোপানল (C3H7OH) হতে প্রোপানয়িক এসিড (C2H5COOH) প্রস্তুত করা সম্ভব ।

উত্তর:

উদ্দীপকের P যৌগটির সাধারণ সংকেত CnH2n এবং n=3 । সুতরাং P যৌগটি হলো C3H6 এবং Q যৌগটি হলো C3H7OH । প্রোপিন ও প্রোপানল যৌগের পারস্পরিক রূপান্তর সম্ভব নিম্নে তা বিশ্লেষণ করা হলো-

প্রোপানল হতে প্রোপিন প্রস্তুতি : প্রোপানল এর সাথে অধিক পরিমাণ H2SO4 এর বিক্রিয়ায় প্রোপিন উৎপন্ন হয়। বিক্রিয়াটি দুই ধাপে ঘটে। প্রথম ধাপে CH3CH2CH2SO4H ও দ্বিতীয় ধাপে প্রোপিন (CH3CH=CH2) উৎপন্ন হয় ।

8 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০২৪ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)”