A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ বোর্ড ২০২৪ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ১০ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৫🏫 বোর্ড: ময়মনসিংহ বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন (H) পরমাণু অপসারণ করলে যে একযোজী মূলকের সৃষ্টি হয়, তাকে অ্যালকাইল মূলক বলে।

উত্তর:

প্রোপিনকে অ্যালকিন বলা হয়। কারণ অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n । অ্যালকিনের অণুতে অন্তত 1টি কার্বন-কার্বন দ্বি-বন্ধ্বন ( C=C ) বিদ্যমান। অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n; n=3 হলে যৌগটি হবে C3H6 (প্রোপিন)। আবার এর গাঠনিক সংকেত CH3CH=CH2, যাতে 1 টি কার্বন-কার্বন দ্বি-বন্ধ্বন বিদ্যমান । এজন্য প্রোপিনকে অ্যালকিন বলে ।☺

উত্তর:

উদ্দীপকের তথ্যমতে, Y যৌগটি হলো প্রোপাইন (CH3-C CH); যা ৩ কার্বনবিশিষ্ট অ্যালকাইন। 

প্রোপাইনের তথা C3H4 এর আণবিক ভর =(12×3)+4=40 । 

সুতরাং, প্রোপাইন গ্যাসের 6.023×1023 টি অণুর ভর =40 g

প্রোপাইন গ্যাসের 1টি অণুর ভর  =406.023×1023 g

= 6.641×1023 g

সুতরাং, উদ্দীপকের Y গ্যাসের একটি অণুর ভর 6.641×1023 g

উত্তর:

উদ্দীপকের তথ্যমতে, Y যৌগটি প্রোপাইন ( CH3CCH )। প্রোপাইন থেকে অ্যালডিহাইড প্রস্তুতি সম্ভব। নিচে তা সমীকরণসহ বিশ্লেষণ করা হলো-

Pd,BaSO4 এর উপস্থিতিতে প্রোপাইনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে প্রথমে প্রোপিন তৈরি করে।

জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে প্রোপিনের সাথে HBr এর বিক্রিয়ায় প্রোপাইল ব্রোমাইড তৈরি হয়।

প্রাপ্ত যৌগকে জলীয় NaOH এর সাথে বিক্রিয়া দ্বারা প্রোপানল প্রস্তুত করা হয়।

শক্তিশালী জারক K2Cr2O7 ও গাঢ় H2SO4 এর উপস্থিতিতে প্রোপানলকে জারিত করলে প্রোপান্যাল (অ্যালডিহাইড) পাওয়া যায়।

সুতরাং দেখা যাচ্ছে, প্রোপাইন থেকে প্রোপান্যাল তথা অ্যালডিহাইড প্রস্তুত করা সম্ভব।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ বোর্ড ২০২৪ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)”