A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘C2H2+H2⟶C2H4;ΔH=−195 kJ/mol[এখানে, C…’ সিলেট বোর্ড ২০২৪ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ১০ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৮🏫 বোর্ড: সিলেট বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

C2H2+H2C2H4;ΔH=195 kJ/mol
[এখানে, C C,HH,CH বন্ধনশক্তি যথাক্রমে 812,436,414 kJ/mol ]

উত্তর:

যে কোনো ধাতুর উপর জিঙ্কের (Zn) প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজিং বলে।

উত্তর:

খা Na+একটি জারক। কারণ, রাসায়নিক বিক্রিয়ায় যেসব পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় তাকে জারক বলে। Na+ আয়ন 1টি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় এবং Na ধাতুতে পরিণত হয়। তাই এটি জারক। যেমন, Na++eNa 

উত্তর:

উদ্দীপকের বিক্রিয়াটি-
C2H2+H2C2H4;ΔH=195 kJ/mole 
আমরা জানি, 
ΔH= পুরাতন বন্ধন ভাঙার শক্তি - নতুন বন্ধন গড়তে নির্গত শক্তি 
বা, ΔH=(C2H2+H2)C2H4

বা, ΔH={2(CH)+1(CC)+1(HH)}{4(CH)+1(C=C)}
বা, 195={(2×414)+(1×812)+(1×436)}{(4×414)+(C=C)}

[উদ্দীপক হতে বন্ধন শক্তির মানগুলো বসিয়ে]

বা, (C=C)=615
সুতরাং, (C=C) এর বন্ধন শক্তি 615 kJ mol1

উত্তর:

ঘ্য উদ্দীপকের উৎপাদ যৌগটি ইথিন (C2H4) । ইথিন থেকে অ্যালকেন শ্রেণির ১ম সদস্য মিথেন ( CH4 ) উৎপাদন করা সম্ভব। নিচে তা বিশ্লেষণ করা হলো-

ইথিন থেকে মিথেন প্রস্তুতি: H3PO4 প্রভাবকের উপস্থিতিতে ইথিন পানির বাষ্পের সাথে উচ্চ তাপ এবং উচ্চ চাপে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন করে।

উৎপন্ন ইথানলকে শক্তিশালী জারক (K2Cr2O7+H2SO4) দ্বারা জারিত করলে প্রথমে ইথান্যাল এবং পরবর্তীতে পুনরায় জারিত হয়ে ইথানোয়িক এসিড উৎপন্ন হয় ।

ইথানোয়িক এসিড প্রথমে NaOH এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথানয়েট পরিণত হয়। পরে তা সোডা লাইম

( NaOH+CaO ) এর সাথে বিক্রিয়া ঘটিয়ে মিথেন প্রস্তুত করা হয়।

এভাবেই ইথিন যৌগ থেকে মিথেন প্রস্তুত করা সম্ভব।

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘C2H2+H2⟶C2H4;ΔH=−195 kJ/mol[এখানে, C…’ সিলেট বোর্ড ২০২৪ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)”