[এখানে n = 3]
অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন (H) পরমাণু অপসারণ করলে যে একযোজী মূলকের সৃষ্টি হয়, তাকে অ্যালকাইল মূলক বলে।
সাইক্লোপ্রোপিনকে অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন বলে। কারণ সাইক্লোপ্রোপিন যৌগটি হাইড্রোজেন ও কার্বন সমন্বয়ে গঠিত অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন তথা বদ্ধ শিকল অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। এ জাতীয় হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন পরস্পর যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করে। যেমন,
উদ্দীপকের তথ্যমতে, A যৌগটি (প্রোপিন); যেখানে । নিচে দ্বারা যৌগটির অসম্পৃক্ততার পরীক্ষা সমীকরণসহ ব্যাখ্যা করা হলো-
প্রোপিনের অসম্পৃক্ততার পরীক্ষা : প্রোপিন এর মধ্যে ক্ষারীয় এর দ্রবণ যোগ করলে এর গোলাপি বর্ণ দূরীভূত হয় এবং বর্ণহীন প্রোপিন-1, 2-ডাই অল তৈরি হয়।
প্রথমে ক্ষারের সাথে বিক্রিয়া করে জায়মান অক্সিজেন [O] তৈরি করে। পরে জায়মান অক্সিজেন ও দ্রবণের পানির সাথে প্রোপিন বিক্রিয়া করে বর্ণহীন প্রোপেন-1,2-ডাইঅল তৈরি করে।
এ বিক্রিয়ার সাহায্যে প্রোপিনের অসম্পৃক্ততা প্রমাণিত হয়।
উদ্দীপকের তথ্যমতে, A যৌগটি প্রোপিন ও B যৌগটি প্রোপানল ; যেখানে । যৌগদ্বয়ের পারস্পরিক রূপান্তর সম্ভব। নিচে তা যুক্তিসহ বিশ্লেষণ করা হলো-
প্রোপিন থেকে প্রোপানল প্রস্তুতি: ফসফরিক এসিডের উপস্থিতিতে প্রোপিন 300 °C তাপমাত্রায় ও 60 atm চাপে জলীয় বাষ্পের () সাথে বিক্রিয়া করে প্রোপানল উৎপন্ন করে।
প্রোপানল থেকে প্রোপিন প্রস্তুতি: প্রোপানলকে গাঢ় সালফিউরিক এসিড দ্বারা 170 °C তাপমাত্রায় নিরুদিত করলে পানি অপসারিত হয়ে প্রোপিন তৈরি হয়।
