(i)
(ii)
রেকটিফাইড স্পিরিটকে পানের অযোগ্য করতে এতে সামান্য বিষাক্ত মিথানল যোগ করা হয়, একে মেথিলেটেড স্পিরিট বলে।
ইথাইন হতে ইথান্যাল প্রস্তুতি: ইথাইন এর সাথে 80 °C তাপমাত্রায়
20% সালফিউরিক এসিড এবং 2% মারকিউরিক সালফেট দ্রবণ যোগ করলে ইথান্যাল উৎপন্ন হয়।
বিক্রিয়া :ইথাইনইথান্যাল
উদ্দীপকের তথ্যমতে, (i) নং যৌগটি প্রোপিন , যা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। নিচে তা প্রমাণ করা হলো-
বেয়ার পরীক্ষা : যৌগটি লঘু জলীয় পটাসিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত হয়ে প্রোপিলিন গ্লাইকল উৎপন্ন করে। এ বিক্রিয়ায় লঘু জলীয় পটাসিয়াম পারম্যাঙ্গানেট এর গোলাপি বেগুনি বর্ণ বিনষ্ট হয়, যা দ্বারা দ্রবণের অসম্পৃক্ততা প্রমাণিত হয়।
ব্রোমিন দ্রবণ পরীক্ষা : যৌগটি কমলা-লাল বর্ণের ব্রোমিন পানির সাথে বিক্রিয়া করে 1,2 ডাইব্রোমো প্রোপেন উৎপন্ন করে। বিক্রিয়ার ফলে ব্রোমিনের বর্ণ বিনষ্ট হয়। এ বিক্রিয়ার মাধ্যমে যৌগটির অসম্প্যক্ততা প্রমাণিত হয় ।
বিক্রিয়া:
উদ্দীপকের তথ্যমতে (i) যৌগটি প্রোপিন এবং (ii) নং যৌগটি প্রোপানোয়িক এসিড । যৌগ দুটির পারস্পরিক রূপান্তর নিচে সমীকরণসহ বর্ণনা করা হলো-
প্রোপানোয়িক এসিড থেকে প্রোপিন প্রস্তুতি : ইথারের উপস্থিতিতে দ্বারা প্রোপানোয়িক এসিডকে বিজারিত করলে প্রথমে প্রোপানল প্রস্তুত করে। পরে প্রোপানলকে সহ নিরুদিত করলে প্রোপিন পাওয়া যায়।
প্রোপিন থেকে প্রোপানোয়িক এসিড প্রস্তুতি: নিকেল (Ni) প্রভাবকের উপস্থিতিতে প্রোপিন হাইড্রোজিনেশন করলে প্রোপেন পাওয়া যায়।
মৃদু সূর্যালোকের উপস্থিতিতে প্রোপেন ব্রোমিন (Br₂) দ্রবণের সাথে বিক্রিয়া করে প্রথমে প্রোপাইল ব্রোমাইড উৎপন্ন করে।
উৎপন্ন প্রোপাইল ব্রোমাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে প্রোপানল তৈরি করে।
প্রোপানলকে শক্তিশালী জারক ও দ্বারা জারিত করলে প্রোপান্যাল উৎপন্ন করে।
প্রোপান্যালকে পুনরায় জারিত করলে প্রোপানয়িক এসিড (ফ্যাটি এসিড) পাওয়া যায়।
