A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘উদ্দীপকের সারণিতে একটি…’ বরিশাল বোর্ড ২০২৪ – গতি, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ১ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ১০🏫 বোর্ড: বরিশাল বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উদ্দীপকের সারণিতে একটি গাড়ির বিভিন্ন সময়ের বেগ দেওয়া হলো।

উত্তর:

পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে ঐ বস্তুর গতিকে স্পন্দন গতি বলে।

উত্তর:

নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। সরণ হলো একটি ভেক্টর রাশি। আদি অবস্থান ও' শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বই হলো সরণ। অর্থাৎ বস্তু কোন পথে আদি অবস্থান থেকে শেষ অবস্থানে পৌঁছালো তার সাথে সরণের সম্পর্ক নেই। এজন্য সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না।

উত্তর:

উদ্দীপকের সারণি অনুযায়ী গাড়িটি 0 থেকে 15 s পর্যন্ত সমত্বরণে চলে।

এখানে,
আদিবেগ, u=0 m s1
শেষবেগ, v=30 m s1
সময়, t=(150)s=15 s
ত্বরণ, a= ?

আমরা জানি,

a=vut
=30 m s10 m s115 s=2 m s2

প্রথম থেকে t1=5 s এর দূরত্ব,

s1=ut1+12at12=0×t1+12×2 m s2×(5 s)2=25 m

প্রথম থেকে t2=6 s এর দূরত্ব,

s2=ut2+12at22=0×t2+12×2 m s2×(6 s)2=36 m

অতএব, গাড়িটির ৬ষ্ঠ সেকেন্ডে দূরত্ব = 36 m25 m=11 m.

উত্তর:

‘গ’ নং হতে পাই, OA বা প্রথম 15 s এর তৃরণ, a=2 m s2 AB বা 15 s থেকে 20 s এর জন্য তৃরণ,

a=vvt2=0 m s2

এবং BC বা 20 s থেকে 35 s এর জন্য ত্বরণ,

a=0 m s130 m s1(35 s20 s)=2 m s2

উক্ত অংশ থেকে বিশ্লেষণ করলে OA অংশে গাড়িটির বেগ সুষমভাবে বৃদ্ধি পায় যার ত্বরণ 2 m s2. AB অংশে সমবেগে চলে তাই ত্বরণ শূন্য এবং BC অংশে বেগের মান সুষমভাবে হ্রাস পেয়ে থেমে যায় যার ত্বরণ 2 m s2 বা মন্দন 2 m s2.

 

16 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘উদ্দীপকের সারণিতে একটি…’ বরিশাল বোর্ড ২০২৪ – গতি, পদার্থবিজ্ঞান (এসএসসি)”