A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘সাব্বিরের বাসা থেকে…’ দিনাজপুর বোর্ড ২০২৫ – গতি, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ১ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৭🏫 বোর্ড: দিনাজপুর বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

সাব্বিরের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1.8 km। সে সাইকেলে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 30 s সমত্বরণে চলে 12 m s1 বেগ লাভ করে। পরবর্তী 1.5 km সমবেগে চলে এবং শেষ 20 s সমমন্দনে চলে স্থির হয়।

উত্তর:

যেসব ভৌতরাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, তাদেরকে ভেক্টর রাশি বলে।

উত্তর:

যদি কোনো গতিশীল কণা তার গতিপথের নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে তবে বস্তুকণার ঐ গতি পর্যাবৃত্ত গতি। স্পন্দন গতিসম্পন্ন কণা এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে। যেহেতু, ঘড়ির পেন্ডুলাম গতিপথের মধ্যবিন্দু হতে উভয় দিকে সরণের জন্য সমান সময় নেয় এবং দিক প্রথম দিকের বিপরীত হয়, তাই বলা যায় পেণ্ডুলামের গতি স্পন্দন গতি। আর সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি। এজন্য, ঘড়ির পেন্ডুলামের গতি পর্যায়বৃত্ত এবং স্পন্দন গতি।

উত্তর:

যেহেতু, সাব্বির সমত্বরণে 30 s চলার পর 12 m s1 বেগ লাভ করে এবং পরবর্তী 1.5 km সমবেগে চলে তাই বলা যায়, মন্দন শুরুর মুহূর্তে সাব্বিরের বেগ, u=12 m s1

শেষবেগ, v=0 m s1

সময়, t=20 s

মন্দন, a= ?

আমরা জানি, v=u-at

বা, a=uvt=12020=0.6 m s2

অতএব, সাব্বিরের মন্দন 0.6 m s2

উত্তর:

১ম অংশে-

আদিবেগ, u=0 m s1

শেষবেগ, v=12 m s1

সময়, t=30 s

সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব, s1=(v+u2)t=(12+02)×30=180 m

২য় অংশে-

সাব্বির এই অংশে 12 m s1 সমবেগে 1.5 km অতিক্রম করে।

s2=1.5 km=1500 m

৩য় অংশে-

আদিবেগ, u=12 m s1

শেষরেগ, v=0 m s1

সময়, t=20 s

সমমন্দনে অতিক্রান্ত দূরত্ব,

s3=(v+u2)t=(0+122)×20=120 m

সাব্বিরের মোট অতিক্রান্ত দূরত্ব, s=s1+s2+s3

=180+1500+120

=1800 m=1.8 km

উদ্দীপক হতে, সাব্বিরের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1.8 km অতএব, সাব্বির বিদ্যালয়ে পৌঁছেছিল।

16 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘সাব্বিরের বাসা থেকে…’ দিনাজপুর বোর্ড ২০২৫ – গতি, পদার্থবিজ্ঞান (এসএসসি)”