A. Nayan
A. Nayan
23 May 2026 (4 months ago)
Dhaka, Narayanganj
5s
5s ⏩
এই রাস্তায়, ভোর কুয়াশায় | লেখক: নয়ন
0:00 0:00
1x
Listen to this article

[Verse 1]
এই রাস্তায়,
ভোর কুয়াশায়,
আমি বসে থাকি, তোমারি কারণে।
জানি তুমি আসবে
শীতল হাওয়াতে,
আমি চেয়ে থাকি, তোমায় দেখার অপেক্ষায়।

[Pre-Chorus]
বেজা বেজা রাস্তায়,
একা কি হাটা যায়?
আমি বসে আছি,
আমায় তুমি নিয়ে চলো না।

[Chorus]
শুধু তুমি আমার হবে,
এ কথাই ভাবি।
মনে মনে ডাকি,
বুঝতে কি পারো না?
এই রাস্তায়,
ভোর কুয়াশায়,
আমি বসে থাকি, তোমারি কারণে।

[Verse 2]
ভোরের কুয়াশায়,
জানালা কেঁদে যায়,
আমি ভাবি তোমায়,
সঙ্গী হলো জানালায়।
রাত জেগে থাকি,
মনে মনে তোমায় খুঁজি,
ঘন কুয়াশায়,
চাঁদের আলো কোথায় তুমি?

[Bridge]
তোমার পদধ্বনি,
মন বলে শুনি,
আমার নিঃশব্দ পৃথিবীতে
তুমি কি আসবে আমায় খুঁজতে?
হৃদয় কাঁপে,
পাখিদের ডাকে,
দেখি তুমি যাচ্ছো,
আবার এই এ পথে।

[Final Chorus]
এই রাস্তায়,
ভোর কুয়াশায়,
আমি বসে থাকি, তোমারি কারণে।
জানি তুমি আসবে
শীতল হাওয়াতে,
আমি চেয়ে থাকি, তোমায় দেখার অপেক্ষায়।

লেখক: me

103 Views
No Comments
Share
9
No comments to “এই রাস্তায়, ভোর কুয়াশায় | লেখক: নয়ন”