A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দৃশ্যপট-১ :9.8 m…’ রাজশাহী বোর্ড ২০২৫ – গতি, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ১ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ২৩🏫 বোর্ড: রাজশাহী বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

দৃশ্যপট-১ :9.8 m s2 অভিকর্ষজ ত্বরণ সম্পন্ন স্থানে একটি বন্ধুকে 20 m s1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো।

দৃশ্যপট-২ : একই প্রস্থচ্ছেদবিশিষ্ট 100 cm দৈর্ঘ্যের দুটি তার A ও B। তারদ্বয়ের প্রত্যেকটিতে দৈর্ঘ্য বরাবর 5 kg ভরের বস্তু ঝুলিয়ে দিলে দৈর্ঘ্য বৃদ্ধি হয় যথাক্রমে 2 cm ও 3 cm।

উত্তর:

কোনো বস্তুর একক আয়তনের ভরকে, তার উপাদানের ঘনত্ব বলে।

উত্তর:

তাপমাত্রার তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং পরিবর্তন লক্ষ করে সহজ ও সূক্ষ্মভাবে তাপমাত্রা নিরূপণ করা যায় সেই ধর্মই পদার্থের তাপমাত্রিক ধর্ম। পারদকে তাপমাত্রিক ধর্ম বলা হয়। কারণ তাপমাত্রার পরিবর্তনের ফলে পারদের আয়তন নিয়মিতভাবে পরিবর্তন হয় এবং এই পরিবর্তনের সাহায্যেই তাপমাত্রা নির্ণয় করা যায়। এজন্য পারদকে তাপমাত্রিক পদার্থ বলা হয়।

উত্তর:

দৃশ্যপট-১ হতে,
নিক্ষেপণ বেগ, u=20 m s1

অভিকর্ষজ ত্বরণ, g = 9.8 m s2

সর্বোচ্চ উচ্চতায় বেগ, v=0 m s1

সর্বোচ্চ উচ্চতা, h= ?

আমরা জানি,

v2=u22gh

বা, 02=2022×9.8 h

বা, 19.6 h=400

h=20.41 m.

অতএব, দৃশ্যপট-১ এর বস্তুটি সর্বোচ্চ 20.41 m উচ্চতায় উঠবে।

উত্তর:

ঘ্য দৃশ্যপট-২ হতে, A ও B তারের দৈর্ঘ্য, L0=100 cm=1 m
A ও B তারের প্রযুক্ত টান বল, T=mg=5×9.8=49 N
A ও B তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল = A (ধরি)
A তারের দৈর্ঘ্য বৃদ্ধি, LAL0=2 cm=0.02 m
B তারের দৈর্ঘ্য বৃদ্ধি, LBL0=3 cm=0.03 m
A তারের ইয়ং-এর গুণাঙ্ক YA হলে, TA=YA(LAL0 L0)

বা, YA=TL0A(LAL0)

এবং B তারের ইয়ং-এর গুণাঙ্ক, YB=TL0 A( LBL0)

এখন, YAYB=TL0A(LAL0)TL0A(LBL0)=LBL0LAL0=0.030.02=1.5

বা, YAYB=1.5

বা, YA=1.5YB

YA>YB

যেহেতু, A তারের ইয়ং-এর গুণাঙ্ক বেশি, তাই বলা যায়, দৃশ্যপট-২ এর তারদ্বয়ের মধ্যে A তারটি অধিকতর স্থিতিস্থাপক।

14 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দৃশ্যপট-১ :9.8 m…’ রাজশাহী বোর্ড ২০২৫ – গতি, পদার্থবিজ্ঞান (এসএসসি)”