A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের…’ ২০২৬ – গতি, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ১ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ২৮📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞান জাদুঘর পরিদর্শনের উদ্দেশ্যে যাত্রা করা একটি গাড়ির বিভিন্ন সময়ের বেগ নিচের সারণিতে দেওয়া হলো:

উত্তর:

যেকোনো ভৌত রাশিকে বিভিন্ন সূচকের এক বা একাধিক মৌলিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করা যায়। কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে।

উত্তর:

স্লাইড ক্যালিপার্স একটি সূক্ষ্ম পরিমাপক যন্ত্র, যা ছোটো দূরত্ব, ব্যাস এবং পুরুত্ব অত্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করতে ব্যবহৃত হয়। অন্যান্য সাধারণ পরিমাপক যন্ত্রের তুলনায় এটি আরও বেশি নিখুঁত মান প্রদান করে। বিজ্ঞান, প্রকৌশল, কারুশিল্প ও শিল্পকারখানায় নিখুঁত পরিমাপের জন্য এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে পরীক্ষাগার ও প্রযুক্তিগত কাজে স্লাইড ক্যালিপার্স অপরিহার্য একটি যন্ত্র।

উত্তর:

উদ্দীপকের তথ্য অনুযায়ী গাড়িটি প্রথম 10s সমত্বরণে চলে।

এখানে,
আদিবেগ, u=6 m s1
শেষবেগ, v=18 m s1
সময়, t=10 s

আমরা জানি,

ত্বরণ, a=vut
=18610=1.2 m s2

আবার, n তম সেকেণ্ডে অতিক্রান্ত দূরত্ব, sn=u+12a(2t1)

∴ সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব,

s7th=6+12×1.2(2×71)=13.8 m

অতএব, গাড়িটির সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 13.8 m .

উত্তর:

উদ্দীপকের তথ্য অনুযায়ী বেগ-সময় লেখচিত্রটি নিম্নরূপ:

‘গ’ হতে পাই, প্রথম 10 s এ তৃরণ, a1=1.2 m s2
গাড়িটি 10 s থেকে 20 s পর্যন্ত সমবেগে চলে। এক্ষেত্রে ত্বরণ, a2=0
এবং শেষের 20 s থেকে 35 s পর্যন্ত গাড়িটি সমমন্দনে চলে।

এখানে,
আদিবেগ, u=18 m s1
শেষবেগ, v=0
সময়, t=3520=15 s

এক্ষেত্রে,ত্বরণ a3=vut

=01815

=1.2 m s2

সুতরাং, উদ্দীপকের গাড়িটি 0 s থেকে 10 s পর্যন্ত 1.2 m s2 সমত্বরণে, এরপর 10 s থেকে 20 s পর্যন্ত সমবেগে এবং সর্বশেষ 20 s থেকে 35 s পর্যন্ত 1.2 m s2 সমমন্দনে চলে।

15 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের…’ ২০২৬ – গতি, পদার্থবিজ্ঞান (এসএসসি)”