A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘স্থির অবস্থান থেকে…’ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ২০২৬ – গতি, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ১ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ৩৫🏢 প্রতিষ্ঠান: ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

স্থির অবস্থান থেকে 5 ms2 সুষম ত্বরণে A বস্তু চলছে এবং A বস্তুর 30 m পেছনে B অপর একটি বস্তু 108 km/hr সুষম বেগে চলছে।

উত্তর:

যখন কোনো পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তুকণা সরল রৈখিক পথে এমনভাবে স্পন্দিত হয় যে, কণার উপর ক্রিয়াশীল বল কণার সাম্যাবস্থানের অভিমুখী হয় এবং এ বলের মান সর্বদা সাম্যাবস্থান হতে কণার সরণের সমানুপাতিক হয় তখন কণার এ জাতীয় গতিই সরল ছন্দিত স্পন্দন।

উত্তর:

গাড়ির ব্রেক চাপলে ব্রেক প্যাড ও চাকায় ঘর্ষণ তৈরি হয়, যা চাকার ঘূর্ণনকে বাধা দেয়। এই ঘর্ষণ বল গাড়ির চলার বিপরীত দিকে কাজ করে এবং ক্রমে গাড়ির বেগ কমিয়ে দেয়। বেগ কমার সাথে গাড়ির গতিশক্তিও কমতে থাকে। যখন বেগ শূন্য হয়, তখন গাড়ি থেমে যায়।

উত্তর:

এখানে, A বস্তুর আদিবেগ, uA=0 m s1
A বস্তুর ত্বরণ, aA=5 m s2

B বস্তুর সুষম বেগ, vB=108kmh1=108×10003600 m s1=30 m s1

এখানে, B বস্তুটি যেহেতু সুষম, বেগে চলে সেহেতু যে সময়ে A বস্তুটির বেগ B বস্তুর সুষম বেগের সমান হবে সেই সময়ে বস্তু দুটির বেগ সমান হবে।
মনে করি, যাত্রা শুরুর t সময় পর বস্তু দুটির বেগ সমান হবে।

vB=uA+aAt
বা, 30=0+5×t
বা, t=305=6 s
অতএব, যাত্রা শুরুর 6s পর বস্তু দুটির বেগ সমান হবে ।

উত্তর:

এখানে, A বস্তুর আদিবেগ, uA=0 m s1
ত্বরণ, aA=5 m s2
B বস্তুর সমবেগ, vB=30 m s1 [‘গ’ নং থেকে প্রাপ্ত]
মনে করি, যাত্রা শুরুর t সময় পর বস্তু দুটি মিলিত হবে। এই সময়ে A
ও B বস্তুর অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে, sAsB হলে,

sA=uAt+12aAt2

বা, sA=0×t+12×5×t2
বা, sA=52t2

আবার, sB=vBt=30×t=30t
প্রশ্নমতে, sB=sA+30
বা, 30t=52t2+30
বা, 60t=5t2+60
বা, 5t260t+60=0
বা, t212t+12=0
বা, t=(12)±(12)24×1×122×1=1.1 s এবং t=10.9 s

এখানে, t এর দুইটি বাস্তব মান পাওয়া যায়। অর্থাৎ, যাত্রা শুরুর 1.1s এবং 10.9s সময় পর বস্তু দুটি দুইবার মিলিত হবে।

অতএব যাত্রাপথে বস্তু দুটি একাধিক বার মিলিত হবে।

16 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘স্থির অবস্থান থেকে…’ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ২০২৬ – গতি, পদার্থবিজ্ঞান (এসএসসি)”