A. Nayan
A. Nayan
29 May 2026 (4 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘আল্লাহ পাক যুগে…’ দিনাজপুর বোর্ড ২০২৫ – মানুষ মুহম্মদ (স.), বাংলা ১ম পত্র (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: general📚 বই: বাংলা📖 ১২তম অধ্যায় : মানুষ মুহম্মদ (স.) - মোহাম্মদ ওয়াজেদ আলী🔢 সৃজনশীল নং: ১১🏫 বোর্ড: দিনাজপুর বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

আল্লাহ পাক যুগে যুগে পৃথিবীতে অসংখ্য নবী-রাসুল পাঠিয়েছেন। তাঁরা ছিলেন অত্যন্ত বিচক্ষণ। তাঁদের প্রত্যেকেই ছিলেন সৎ, সত্যবাদী ও সত্যাশ্রয়ী। সেই সঙ্গে তাঁরা ছিলেন নিঃস্বার্থ নির্লোভ। আল্লাহর দ্বীন প্রচার করতে তাঁরা অকাতরে নিজেদের জীবন পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন। মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে এ আদর্শের কোনো বিকল্প নেই।

উত্তর:

'রাহী' শব্দের অর্থ পথিক বা মুসাফির।

উত্তর:

মহানবি (স.) নিজেকে দশজনের একজন মনে করে স্বেচ্ছায় দারিদ্র্যের কণ্টকমুকুট পরিধান করেছিলেন।
হজরত মুহম্মদ (স.) ছিলেন মানুষের নবি। হাজার হাজার মুসলিম তাঁর ব্যক্তিগত পারিবারিক সুখ-স্বাচ্ছন্দ্যের উপকরণ সংগ্রহ করে দিতে সর্বদা সমুৎসুক ছিল। কিন্তু মহানবি নিজেকে দশজন মানুষের মধ্যে একজন গণনা করলেন। সকলের সঙ্গী বা সহচররূপে সহোদর ভাইয়ের মতাদর্শ প্রয়াসী নেতার কর্তব্য পালন করলেন। দেশের রাজা হয়ে তিনি মানুষের মনের রাজা হলেন, তিনি তাদের সঙ্গে একাত্ম হয়ে সকল লোভ, বিলাস ত্যাগ করে স্বেচ্ছায় দারিদ্র্যের কণ্টকমুকুট মাথায় পরলেন।

উত্তর:

উদ্দীপকের সঙ্গে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের সাদৃশ্য হলো নবি-রাসুলগণের চরিত্র ও আচরণগত দিক।

'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে লেখক হজরত মুহম্মদ (স.)-এর গুণাবলি তুলে ধরেছেন। হজরত মুহম্মদ (স.) ছিলেন মানুষের নবি। মানুষ হিসেবে যা কিছু আচরণীয় তিনি তার সবই সমন্বয় ঘটিয়েছিলেন তাঁর চরিত্রে। তাঁর সাধনা, ত্যাগ, কল্যাণচিন্তা ছিল মানুষের জন্য অনুকরণীয়।

উদ্দীপকে বলা হয়েছে, আল্লাহপাক যুগে যুগে অসংখ্য নবি-রাসুল পাঠিয়েছেন। তাঁরা সকলেই ছিলেন অত্যন্ত বিচক্ষণ, সৎ সত্যবাদী, সত্যাশ্রয়ী, নিঃস্বার্থ ও নির্লোভ। আল্লাহর দ্বীন প্রচারে তাঁরা অকাতরে নিজেদের জীবন বিসর্জনে প্রস্তুত ছিলেন। উদ্দীপকের মতো 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে রাসুল হিসেবে মহানবি (স.)-এর কথা বলা হয়েছে। তিনিও ছিলেন অত্যন্ত বিচক্ষণ, সৎ, সত্যবাদী ও সত্যাশ্রয়ী। সেই সত্যের জন্য তিনি পৃথিবীর সমুদয় লোভকে পরিহার করেছিলেন। রমণীর রূপ, গৃহস্থের ধনসম্পদ, নেতৃত্বের মর্যাদা, রাজার সিংহাসন সবকিছুকে তুচ্ছ করে সেই সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠতম সম্বল জ্ঞানে আশ্রয় করেছিলেন। তিনি মক্কার পথে-প্রান্তরে ও তায়েফে সত্য প্রচার করতে গিয়ে শত্রুর প্রস্তরাঘাতে মৃতপ্রায় হয়েছিলেন। উদ্দীপকে বর্ণিত নবি-রাসুলগণের এসব গুণের সঙ্গে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের মহানবি (স.)-এর সাদৃশ্য পরিলক্ষিত হয়।

উত্তর:

প্রবন্ধে বর্ণিত বিষয় আরও বিস্তৃত, তাই "উক্ত প্রতিফলিত দিকটিই 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের পরিপূর্ণ দিক নয়" কথাটি যথার্থ।
'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে হজরত মুহম্মদ (স.) এর মানবিক গুণাবলি তুলে ধরা হয়েছে। হজরত মুহম্মদ (স.)-এর চরিত্রে মানুষের জন্য আকর্ষণীয় সমস্ত গুণেরই সমন্বয় ঘটেছিল। তিনি তাঁর সমগ্র জীবন মানবজাতির কল্যাণের জন্য ব্যয় করেছেন। তাঁর সাধনা, ত্যাগ, কল্যাণচিন্তা ছিল বিশ্বের সমগ্র মানুষের জন্য অনুকরণীয়। আলোচ্য প্রবন্ধটি আমাদের নৈতিক, সৎ ও মানবিক হওয়ার শিক্ষা দেয়।
উদ্দীপকে নবি-রাসুলের চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলির দিকটি প্রতিফলিত হয়েছে। তাঁরা ছিলেন অত্যন্ত বিচক্ষণ, সৎ, সত্যবাদী, সত্যাশ্রয়ী, নিঃস্বার্থ ও নির্লোভ। আল্লাহর দ্বীন প্রচারে অকাতরে জীবন বিসর্জন দিতে তাঁদের দ্বিধা ছিল না। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধেও রাসুল হিসেবে মহানবি (স.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। তবে উক্ত প্রতিফলিত দিকটিই প্রবন্ধের পরিপূর্ণ দিক নয়।
'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে সেই দিকটি 'ছাড়াও মহানবি (স.)-এর মানবিক গুণগুলো ভাম্বর হয়ে উঠেছে। তাঁর ক্ষমা ও মহত্ত্ব, প্রেম ও দয়া ছিল তুলনাহীন। তিনি দেশের রাজা, মানুষের মনের রাজা হয়ে স্বেচ্ছায় দারিদ্র্যের কণ্টকমুকুট মাথায় পরেছেন। নিঃস্ব কাঙালের বেশে মৃত্যুবরণ করেছেন। তিনি শত্রুর প্রস্তরাঘাতে জর্জরিত হয়েও তাদের অভিশাপের বদলে আশীর্বাদ করেছেন। নিজের তুচ্ছতা সর্বসমক্ষে প্রকাশ করেছেন। এ প্রবন্ধে তাঁর দৈহিক সৌন্দর্য সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এছাড়া তাঁর মৃত্যুর পর অনুসারীদের হতাশা ও বেদনাবোধও তুলে ধরা হয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘আল্লাহ পাক যুগে…’ দিনাজপুর বোর্ড ২০২৫ – মানুষ মুহম্মদ (স.), বাংলা ১ম পত্র (এসএসসি)”