A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘1.96 cm দৈর্ঘ্যের…’ রাজশাহী বোর্ড ২০২৩ – ভৌত রাশি এবং তাদের পরিমাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: রাজশাহী বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

1.96 cm দৈর্ঘ্যের একটি নিরেট ঘনক আকৃতির বাক্স নেওয়া হলো। অপর একটি নিরেট গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেলের পাঠ 2.4 cm এবং ভার্নিয়ার সমপাতন 6 পাওয়া গেল। [ভার্নিয়ার ধ্রুবক 0.05 mm]

উত্তর:

যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ যেগুলো অন্য রাশির ওপর নির্ভরশীল নয় বরং অন্যান্য রাশি এদের ব্যবহার করে প্রকাশ করা যায় তাদেরকে মৌলিক রাশি বলে।

উত্তর:

বস্তুর ভর ও ওজন সমান হয় না। কারণ ভূ-পৃষ্ঠে বা ভূ-পৃষ্ঠের উপরে বস্তুর অবস্থানের সাথে ভর পরিবর্তিত হয় না। আবার কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাই বস্তুর ওজন।
ওজন, w = mg.
g এর মান পরিবর্তন হলে বস্তুর ওজনও পরিবর্তিত হয়। এজন্য বস্তুর ভর ও ওজন সমান হয় না।

উত্তর:

দেওয়া আছে, প্রধান স্কেলের পাঠ, M=2.4 cm
ভার্নিয়ার সমপাতন, V=6
ভার্নিয়ার ধ্রুবক, vc =0.05 mm=0.005 cm
ব্যাস, D= ?

আমরা জানি,

D=M+V×VC=2.4+6×0.005=2.436 cm

ব্যাসার্ধ, r=D2

বা, r=2.4362

r=1.218 cm (Ans.)

উত্তর:

'গ' হতে পাই গোলকের ব্যাসার্ধ, r = 1.218cm

উদ্দীপক হতে পাই, ঘনক আকৃতির বাক্সের দৈর্ঘ্য, l=1.95 cm

আমরা জানি, গোলকের আয়তন, 

V=43πr3=43×3.1416×(1.218)3=7.567 cm3

আবার নিরেট ঘনক আকৃতির বাক্সের আয়তন, V=l3

=(1.95)3=7.415

অর্থাৎ V>V

সুতরাং গোলক ও নিরেট ঘনক আকৃতির বস্তুর মধ্যে গোলকের আয়তন বেশি।

14 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘1.96 cm দৈর্ঘ্যের…’ রাজশাহী বোর্ড ২০২৩ – ভৌত রাশি এবং তাদের পরিমাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”