A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘ভার্নিয়ার স্কেলের সাহায্যে…’ বরিশাল বোর্ড ২০২৫ – ভৌত রাশি এবং তাদের পরিমাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান🔢 সৃজনশীল নং: ১৭🏫 বোর্ড: বরিশাল বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

ভার্নিয়ার স্কেলের সাহায্যে ঘনকাকৃতি একটি বন্তুর দৈর্ঘ্য পরিমাপ করে প্রধান স্কেল পাঠ 7 cm এবং প্রকৃত পাঠ 7.05 cm পাওয়া গেল। ভার্নিয়ার ধ্রুবক 0.02 mm. দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি 4%

উত্তর:

স্ক্রুগজের বৃত্তাকার স্কেলটি একবার ঘুরালে এটি রৈখিক স্কেল বরাবর যেটুকু দূরত্ব অতিক্রম করে তাকে স্ক্রুর পিচ বলে।

উত্তর:

স্লাইড ক্যালিপার্সের মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের একভাগ যতটুকু ক্ষুদ্রতর, তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে। এর মান নির্ভর করে ভার্নিয়ার স্কেলের ভাগসংখ্যার ওপর। কোনো স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য S এবং ভার্নিয়ার স্কেলের ভাগসংখ্যা n হলে ভার্নিয়ার ধ্রুবক, VC= Sn। একেক রকম স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলে n এর মান একেক রকম (যদিও বেশির ভাগ ক্ষেত্রে n এর মান 10 হয়)। তাই বলা যায়, ভার্নিয়ার ধ্রুবকের মান নির্দিষ্ট নয়।

উত্তর:

উদ্দীপক হতে, প্রকৃত পাঠ, L=7.05 cm=70.5 mm

প্রধান স্কেলের পাঠ, M=7 cm=70 mm

ভার্নিয়ার ধ্রুবক, V.C =0.02 mm

ভার্নিয়ার সমপাতন, V= ?

আমরা জানি, L=M+V×V.C

বা, 70.5=70+0.02 V

বা, 0.02 V=0.5

V=25

অতএব, ভার্নিয়ার সমপাতন 25।

উত্তর:

উদ্দীপক হতে, ঘনকের এক বাহুর দৈর্ঘ্য, a=7.05 cm

ঘনকের আয়তন, a3=(7.05)3=350.403 cm3

আবার, দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি 4%

ঘনকটির সর্বনিম্ন দৈর্ঘ্য, a1=aa এর 4%

= এর 96%=0.96a

=0.96×7.05=6.768 cm

घনকটির সর্বনিম্ন আয়তন, a13=(6.768)3=310.014 cm3

আয়তন পরিমাপে চূড়ান্ত ত্রুটি,

ΔV=a3a13=350.403310.014=40.389 cm3

আবার, ঘনকটির সর্বোচ্চ দৈর্ঘ্য, a2=a+a এর 4%

এর = a104%=1.04a

=1.04×7.05=7.332 cm

ঘনকটির সর্বোচ্চ আয়তন, a23=(7.332)3=394.155 cm3

আয়তন পরিমাপে চূড়ান্ত ত্রুটি,

ΔV=a23a3

=394.155350.403=43.752 cm3

যেহেতু, ত্রুটিদ্বয়ের মান সমান নয়, তাই আমরা বড়টিই নিব।


=43.752350.403×100%

=12.49%

অতএব, ঘনকটির আয়তন পরিমাপে 12.49% ত্রুটি পরিলক্ষিত হবে।

14 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘ভার্নিয়ার স্কেলের সাহায্যে…’ বরিশাল বোর্ড ২০২৫ – ভৌত রাশি এবং তাদের পরিমাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”