A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১: একটি ঘনাকৃতি…’ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ২০২৬ – ভৌত রাশি এবং তাদের পরিমাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান🔢 সৃজনশীল নং: ২৪🏢 প্রতিষ্ঠান: ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

দৃশ্যকল্প-১: একটি ঘনাকৃতি পাথরের দৈর্ঘ্য 10 cm.
দৃশ্যকল্প-২: ল্যাবরেটরি ক্লাসে ইমতিয়াজ একটি কাঠের টুকুরার দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে দেখল এর প্রধান স্কেল পাঠ 13.5 cm এবং ভার্নিয়ার সমপাতন 5 ভার্নিয়ার স্কেলের ভাগসংখ্যা 10.

উত্তর:

কোনো একটি রাশির প্রকৃত মান ও পরিমাপকৃত মানের পার্থক্যই চূড়ান্ত ত্রুটি।

উত্তর:

যখন কোনো বস্তু সমদ্রুতিতে বৃত্তের পরিধি বরাবর ঘুরতে থাকে তখন ঐ বস্তুর গতিকে সুষম বৃত্তাকার গতি বলে। ঐরূপ গতিতে বস্তু সমদ্রুতিতে চলে বলে বস্তুর বেগের মানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু বেগের দিকের পরিবর্তন হয়। কেননা বৃত্তাকার পথের কোনো বিন্দুতে বেগের দিক বৃত্তের পরিধির উপর ঐ বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর। পরিধির বিভিন্ন বিন্দুতে স্পর্শকের অভিমুখ বিভিন্ন বলে বেগের দিক প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ বেগেরও পরিবর্তন হচ্ছে অবিরত।

সুতরাং বস্তুর ত্বরণ হচ্ছে। তাই সমদ্রুতিতে বৃত্তাকার পথে চলমান বস্তুর ত্বরণ থাকে।

উত্তর:

এখানে, ঘনক আকৃতির পাথরের দৈর্ঘ্য, a=10 cm.
∴ ঘনকের আয়তন, V=a3=(10 cm)3=1000 cm3
ঘনকের দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি =10%

ঘনকটির সর্বনিম্ন আয়তন,

V1=(aa×10%)3
=(1010×0.1)3=729 cm3

এবং সর্বোচ্চ আয়তন,

V2=(a+a×10%)3
=(10+10×0.1)3=1331 cm3

∴ আয়তন পরিমাপে সর্বোচ্চ ত্রুটি, ΔV=V2V

=13311000=331 cm3

∴ আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি =ΔVV×100%

=3311000×100%=33.1%

অতএব, ঘনকের দৈর্ঘ্য পরিমাপে 10% আপেক্ষিক ত্রুটি থাকলে আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি পরিমাণ 33.1%.

উত্তর:

ইমতিয়াজ প্রধান স্কেল এর পাঠ পায়

M=13.5 cm=13.5×10 mm=135 mm

ইমতিয়াজ সাধারণ স্কেলের সাহায্যে কাঠের টুকরার দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে সর্বনিম্ন যে মান পর্যন্ত মাপতে পারবে তা মিলিমিটার (mm) পর্যন্ত কিন্তু । mm অপেক্ষা ক্ষুদ্র কোনো পরিমাপ সাধারণ স্কেল দ্বারা মাপা সম্ভব নয়। কারণ সাধারণ স্কেল সর্বনিম্ন মিলিমিটার পর্যন্ত মাপতে পারবে। যেমন সাধারণ স্কেলের সাহায্যে ঐ কাঠের দৈর্ঘ্য 135 mm অথবা 136 mm মাপা যাবে কিন্তু 135 mm থেকে বেশি কিন্তু 136 mm কম যেমন: 135.6 mm সাধারণ স্কেল দ্বারা মাপা সম্ভব নয়। অপরদিকে, স্লাইডক্যালিপার্সের সাহায্যে প্রধান স্কেলের পাঠ,
M=135mm
ভার্নিয়ার সমপাতন, V=5
ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা n=10

আমরা জানি, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1mm
∴ ভার্নিয়ার ধ্রুবক, VC =1 mm10=0.1 mm
কাঠের টুকরার দৈর্ঘ্য, L=M+V×VC

=135 mm+5×0.1 mm=135.5 mm

এখানে দেখা যায় যে, স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে 135 mm থেকে বেশি অর্থাৎ 1 mm এর ক্ষুদ্র অংশও পরিমাপ করা যায়।
সুতরাং বলা যায় যে, সাধারণ স্কেল অপেক্ষা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কাঠের টুকরার দৈর্ঘ্য পরিমাপ অধিকতর সূক্ষ্ম ও গ্রহণযোগ্য।

13 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১: একটি ঘনাকৃতি…’ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ২০২৬ – ভৌত রাশি এবং তাদের পরিমাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”