A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘এক ব্যক্তি বাড়ি…’ সিলেট বোর্ড ২০২৩ – গতি, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ১ম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: সিলেট বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

এক ব্যক্তি বাড়ি থেকে যাত্রা করে মোটর সাইকেলে 40 cms2 ত্বরণে 20s চলার পর 5 min সমদ্রুতিতে চলে জেলা শহরে পৌছালো। আবার রিক্সায় 7.75 ms1 বেগে বাড়ি ফিরে আসল।

উত্তর:

নির্দিষ্ট দিকে কোনো বস্তুর পরিপার্শ্বের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে সরণ বলে।

উত্তর:

নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি,

বল = ভর × ত্বরণ

অর্থাৎ নির্দিষ্ট ভরের কোনো বস্তুর জন্য ত্বরণ তথা বেগের পরিবর্তনের হার বলের সমানুপাতিক। বাহ্যিক বল ক্রিয়া না করলে অর্থাৎ বল শূন্য হলে, বেগের পরিবর্তনও শূন্য হবে, কারণ বস্তুর ভর কখনও শূন্য হতে পারে না। সুতরাং বাহ্যিক বল ক্রিয়া না করলে বস্তুর বেগের পরিবর্তন থাকে না। অর্থাৎ বেগের পরিবর্তন শূন্য হবে।

উত্তর:

দেওয়া আছে, ত্বরণ, a=40cms2=40100=0.4 ms2
সময়, t =20 s
আদিবেগ, u=0 ms1
অতিক্রান্ত দূরত্ব, s= ?

 

আমরা জানি, s =ut+12at2

=0×t+12×0.4×(20)2 
=80 m. (Ans.)  

উত্তর:

সমত্বরণে 20s সময়ে মোটর সাইকেলে যায়, s1=80 m

এখানে, আদিবেগ, u = 0
ত্বরণ, a=0.4 ms2 [‘গ’ হবে]
সময়, t = 20s

ব্যক্তিটির ১ম 20s চলার পর বেগ,

v=u+at=0+0.4×20=8 ms1

 

∴ সমবেগে 5 min সময়ের দূরত্ব,

এখানে,
সময়, t=5 min=5×60=300 s

s2=vt=8×300=2400 W

বাড়ি থেকে জেলা শহরে পৌঁছানোর মোট সময়,

t1=20+300s=320s

আবার, বাড়ি ফেরার মোট দূরত্ব, s=s1+s2

=80+2400
=2480 m

এবং ফেরার বেগ, v2=7.75 ms1
সময়, t =?

আমরা জানি, s=vt2
বা, t2=sv2=24807.75=320 s

t2=320 s
t1=t2
সুতরাং বাড়ি থেকে জেলা শহরে পৌঁছার সময় ও বাড়িতে ফিরে আসার সময় সমান হবে।

17 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘এক ব্যক্তি বাড়ি…’ সিলেট বোর্ড ২০২৩ – গতি, পদার্থবিজ্ঞান (এসএসসি)”