A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘10 kg এবং…’ chittagong ২০২৩ – বল, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ২য় অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: চট্টগ্রাম বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

10 kg এবং 5 kg ভরের দুইটি বস্তু পরস্পরের দিকে যথাক্রমে 20 m/s এবং 30 m/s বেগে গতিশীল। যাত্রার শুরুতে তাদের মধ্যবর্তী দূরত্ব 1 km ছিল। বস্তুদ্বয়ের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়।

উত্তর:

প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর মেরু বা আলোক কেন্দ্র থেকে প্রধান অক্ষের উপর যত দূরে মিলিত হয় বা যত দূর থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাকেই ফোকাস দূরত্ব বলে।

উত্তর:

বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে বস্তুর বেগ বলে এবং বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগ এবং ত্বরণ ভেক্টর রাশি। এর একটি বাস্তব উদাহরণ হতে পারে বলকে উল্লম্বভাবে ছুড়ে মারা। এক্ষেত্রে বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় উঠে তখন বস্তুর বেগ শূন্য হয় কিন্তু ঐ অবস্থায়ও অভিকর্ষজ ত্বরণ বস্তুর উপর কাজ করে। অর্থাৎ ঐ অবস্থায় ভর ত্বরণ হলো অভিকর্ষজ ত্বরণের সমান। তাই বস্তুর গতিবেগ শূন্য হলেও ত্বরণ শূন্য নাও হতে পারে।

উত্তর:

দেওয়া আছে,
১ম বস্তুর গতিবেগ, v1=20 ms1
২য় বস্তুর গতিবেগ, v2=30 ms1
বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, s = 1 km=1000 m
মনে করি, t সময় পর বস্তু দুটির মধ্যে সংঘর্ষ হয়।
ধরি, t সময়ে ১ম বস্তুর অতিক্রান্ত দূরত্ব =xm
∴ ২য় বস্তুর অতিক্রান্ত দূরত্ব, (sx)m=(1000x)m
এখন, x=v1t
বা, x=20t. . . . . . . . . .(i)

আবার, 1000x=v2t
বা, 1000x=30t. . . . . . . . . .(ii)

(i) ও (ii) নং সমীকরণ যোগ করে পাই,

x+1000x=20t+30t

বা, 50t=1000
বা, t=100050

t=20 s.

অতএব, 20s পর বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ হবে।

উত্তর:

এখানে,
১ম বস্তুর ভর, m1=10 kg
২য় বস্তুর ভর, m2=5 kg
১ম বস্তুর বেগের দিক ধনাত্মক ধরে,
১ম বস্তুর আদিবেগ, u1=20 ms1
২য় বস্তুর আদিবেগ, u2=30 ms1

 

সংঘর্ষের পর ১ম বস্তুর বেগ,

v1=(m1m2)u1+2 m2u2 m1+n2=(105)×20+2×5×(30)10+5=13.33 ms1

 

∴ ১ম বস্তুর ভরবেগ,

P1=m1v1
=10×(13.33)
=133.3kgms1 [ঋণাত্মক চিহ্ন দ্বারা দিক প্রকাশ করছে] 

২য় বস্তুর বেগ,

v2=(m2m1)u2+2 m1u1 m1+m2
=(510)(30)+2×10×2010+5
=36.67 ms1

∴ ২য় বস্তুর ভরবেগ, P2=m2v2

=5×36.67
=183.35 kg ms1>P

সুতরাং সংঘর্ষের পর ২য় বস্তুর ভরবেগ বেশি হবে।

12 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘10 kg এবং…’ chittagong ২০২৩ – বল, পদার্থবিজ্ঞান (এসএসসি)”