A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘এক ব্যক্তি নির্দিষ্ট…’ কুমিল্লা বোর্ড ২০২৪ – বল, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ২য় অধ্যায়🔢 সৃজনশীল নং: ১১🏫 বোর্ড: কুমিল্লা বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 kg ভরের একটি বস্তুকে 584 m দূরের একটি বাক্সে ফেলানোর উদ্দেশ্যে 10 s যাবত 10 N বল প্রয়োগ করলো। পথের ঘর্ষণ বল 3 N.

উত্তর:

যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে বা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে, তাকে বল বলে।

উত্তর:

যে স্বল্প পাল্লার এবং স্বল্প মানের বল নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মৌলিক কণিকা লেপটন ও কোয়ার্কের মধ্যে ক্রিয়া করে। এর পাল্লা 1018। মহাকর্ষ বলের তীব্রতা । ধরলে দুর্বল নিউক্লিয় বলের তীব্রতা 1030 এবং তড়িৎ চুম্বকীয় বলের তীব্রতা 1040 হয়। অর্থাৎ তড়িৎ চুম্বকীয় বল দুর্বল নিউক্লিয় বলের চেয়ে 1010 গুণ শক্তিশালী। তড়িৎ চুম্বকীয় বল দুর্বল নিউক্লিয় বল অপেক্ষা প্রায় ট্রিলিয়ন গুণ বেশি, যা অধিক শক্তিশালী।

উত্তর:

এখানে, বস্তুর ভর, m=2 kg

বস্তু ও পথের ঘর্ষণ বল, fk=3 N

অভিকর্ষজ ত্বরণ, g=9.8 m s2

বস্তুর উপর অভিলম্বিক প্রতিক্রিয়া বল,

R=mg=2 kg×9.8 m s2=19.6 N

গতীয় ঘর্ষণ সহগ μk হলে, μk=fkR=3 N19.6 N=0.153

অতএব, উদ্দীপকের পথের গতীয় ঘর্ষণ সহগ 0.153.

উত্তর:

এখানে,
বস্তুর আদিবেগ, u=0 m s1
বস্তুর ভর, m=2 kg
অভিকর্যজ ত্বরণ, g = 9.8 m s2
বস্তু ও পথের ঘর্ষণ বল, fk=3 N
বস্তুর উপর প্রযুক্ত বল, F=10 N
সময়, t=10 s
বাক্সের দূরত্ব, s = 584 m
বস্তুর প্রথম 10 s এ ত্বরণ, a= ?
বস্তুর শেষবেগ, v=0

আমরা জানি,

ma=Ffk

বা, a=Ffkm

বা, a=1032

বা, a=3.5 m s2

10 s এ বস্তুর অতিক্রান্ত দূরত্ব,

s1=ut+12at2

=0×10+12×3.5×(10)2

=175 m

10 s পরে বেগ v হলে,

v=u+at=0+3.5×10=35 m s1

10 s পর বস্তুর উপর বল প্রয়োগ বন্ধ করা হলে, ধরি, এর পর বস্তুটি a মন্দনে চলে

ma=fk

বা, a=fkm=32=1.5 m s2

মন্দনে চলা অবস্থায় অতিক্রান্ত দূরত্ব s2 হলে,

v2=v22as2

বা, (0)2=(35)22×1.5×s2

বা, s2=(35)22×1.5

s2=408.333 m

বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্ব, s=s1+s2=175+408.333

=583.333 m

উপরের গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায় s > s
অতএব, উদ্দীপকের ঐ ব্যক্তির উদ্দেশ্য সফল হবে না।

12 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘এক ব্যক্তি নির্দিষ্ট…’ কুমিল্লা বোর্ড ২০২৪ – বল, পদার্থবিজ্ঞান (এসএসসি)”