A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দুইটি বস্তুর ভর…’ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ২০২৬ – বল, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ২য় অধ্যায়🔢 সৃজনশীল নং: ২৪🏢 প্রতিষ্ঠান: ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

দুইটি বস্তুর ভর যথাক্রমে 8 kg এবং 4 kg , বস্তু দুইটি একই সরলরেখায় একইদিকে চলছিল। তাদের বেগ যথাক্রমে 15 m s1 এবং 10 m s1 । এক মুহুর্তে প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুটিকে ঠেলে দেয়। ফলম্বরূপ, প্রথম বস্তুটির বেগ হয় 10 m s1

উত্তর:

কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় অর্থাৎ বস্তুটি সাম্যাবস্থায় থাকে, তবে ঐ বলগুলোই সাম্যবল।

উত্তর:

নিউটনের তৃতীয় সূত্র অনুসারে একটি বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করলে সেই বস্তুটিও প্রথম বস্তুটির উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে। অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সবসময় জোড়ায় জোড়ায় ক্রিয়া করে এবং দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে। যেমন: যখন আমরা দেয়ালে হাত দিয়ে ধাক্কা দিই, তখন আমরা দেয়ালে একটি বল প্রয়োগ করি। একই সময়ে দেয়ালটিও আমাদের হাতে একটি সমান বিপরীত বল প্রয়োগ করে। এখানে দেয়ালে আমরা যে বল প্রয়োগ করি তা হলো ক্রিয়া এবং দেয়াল আমাদের হাতে যে বল প্রয়োগ করে তা হলো প্রতিক্রিয়া।
তাই বলা যায় ক্রিয়া এবং প্রতিক্রিয়া সবসময় ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে।

উত্তর:

এখানে, ১ম বস্তুর ভর, m=8 kg
অদিবেগ, u=15 m s1
শেষবেগ, v=10 m s1
বলের ঘাত, J= ?
আমরা জানি, বলের ঘাত = ভরবেগের পরিবর্তন

J=mvmu=m(vu)=8(1015)
=40 kg m s1

ঋণাত্মক চিহ্ন প্রকাশ করে Jv এর অভিমুখ ভিন্ন। অতএব, প্রথম বস্তুর বলের ঘাত 40 kg m s1

উত্তর:

এখানে, প্রথম বস্তুর ভর, m1=8 kg

দ্বিতীয় বস্তুর ভর, m2=4 kg

প্রথম বস্তুর আদিবেগ, u1=15 m s1

দ্বিতীয় বস্তুর আদিবেগ, u2=10 m s1

প্রথম বস্তুর শেষবেগ, v1=10 m s1

দ্বিতীয় বস্তুর শেষবেগ, v2= ?

সংঘর্ষের আগে বস্তু দুইটির মোট গতিশক্তি,

ki=12 m1u12+12 m2u22
=12×8×(15)2+12×4×(10)2
=1100 J

ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে পাই,

m1u1+m2u2=m1v1+m2v2

বা, m2v2=m1u1+m2u2m1v1
বা, v2=m1u1+m2u2m1v1m2
=8×15+4×108×104

=120+40804=20 m s1

∴ সংঘর্ষের পর বস্তু দুইটির মোট গতিশক্তি,

kf=12 m1v12+12 m2v22
=12×8×(10)2+12×4×(20)2=1200 J

এখানে, kikf
অতএব, বস্তু দুইটির ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষিত থাকবে না

12 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দুইটি বস্তুর ভর…’ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ২০২৬ – বল, পদার্থবিজ্ঞান (এসএসসি)”