A. Nayan
A. Nayan
1 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘20∘C তাপমাত্রায় 100…’ দিনাজপুর বোর্ড ২০২৪ – বস্তুর ওপর তাপের প্রভাব, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৫ম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: দিনাজপুর বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

20C তাপমাত্রায় 100 g টিনকে 1680 J তাপ দেওয়ায় এর তাপমাত্রা 100C হলো। টিনের গলনাঙ্ক 232C এবং গলনের আপেক্ষিক সুপ্ততাপ 58800 J kg1.

উত্তর:

কোনো পদার্থের 1 m3 আয়তনের টুকরার তাপমাত্রা 1 K বৃদ্ধি করলে এর আয়তন যে পরিমাণে বৃদ্ধি পায় তাকে ঐ পদার্থের আয়তন প্রসারণ সহগ বলে।

উত্তর:

বাষ্পায়ন বেশি হওয়ার জন্য কাপড় শুকানোর সময় কাপড়কে যথাসম্ভব ছড়িয়ে দেওয়া হয়।
বাষ্পায়ন তরলের উপরিভাগের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। ক্ষেত্রফল বেশি হলে বাষ্পায়নও বেশি হয়। কাপড় শুকানোর সময় কাপড়কে যথাসম্ভম্ব ছড়িয়ে দিলে পানির উপরিভাগের ক্ষেত্রফল বৃদ্ধি পায় এবং এতে করে বাষ্পায়ন বেশি হয়। আর বাষ্পায়ন বেশি হলে কাপড় খুব দ্রুত শুকিয়ে যায়।

উত্তর:

দেওয়া আছে,
টিনের ভর, m = 100 g

=0.1 kg

আদি তাপমাত্রা, θ1=20C
শেষ তাপমাত্রা, θ2=100C
তাপ দেওয়া হয়েছিল, Q = 1680 J
টিনের আপেক্ষিক তাপ, S= ?

 

আমরা জানি,

Q=msΔθ
বা, s=Q mΔθ
=16800.1×(10020)
=210Jmol1 K1 (Ans.) 

উত্তর:

‘গ’ হতে প্রাপ্ত,
টিনের আপেক্ষিক তাপ,

s=210Jmol1 K1

দেওয়া আছে,
টিনের ভর, m=100 g=0.1 kg

টিনের আদি তাপমাত্রা,

θ1=20C

টিনের গলনাঙ্ক, θ2=232C

গলনের আপেক্ষিক সুপ্ততাপ,

L=58800 J/kg

 

∴ টিনকে গলাতে প্রয়োজনীয় তাপ

=msΔθ+mL=0.1×210×(23220)+0.1×58800=10332 J=10.332 kJ

 

যেহেতু 10.4 kJ>10.332 kJ তাই উদ্দীপকের টিনের তাপমাত্রা 20C থাকা অবস্থায় ক্রমাগত 10.4 kJ তাপ প্রয়োগ করে একে গলানো সম্ভব।

13 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘20∘C তাপমাত্রায় 100…’ দিনাজপুর বোর্ড ২০২৪ – বস্তুর ওপর তাপের প্রভাব, পদার্থবিজ্ঞান (এসএসসি)”