A. Nayan
A. Nayan
1 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১: 700 g…’ রাজশাহী বোর্ড ২০২৪ – বস্তুর ওপর তাপের প্রভাব, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৫ম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: রাজশাহী বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

দৃশ্যকল্প-১: 700 g ভরের একটি বস্তুকে 30° C তাপমাত্রার 262.5 g পানিতে নিমজ্জিত করলে মিশ্রণের তাপমাত্রা পাওয়া গেল 50 °C।
দৃশ্যকল্প-২: 500 g ভরের অপর একটি বস্তুর তাপমাত্রা 80° C বৃদ্ধি করতে 18000 J তাপের প্রয়োজন।

উত্তর:

1 kg ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ঐ বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে।

উত্তর:

বরফকে চাপ দিলে এর অণুসমূহের আন্তঃআণবিক দূরত্ব কমে যায়। ফলে অণুসমূহের মাঝে ক্রিয়াশীল আন্তঃআণবিক আকর্ষণ বল হ্রাস পায়। তাই কম তাপে বরফ গলে যায়। অর্থাৎ বরফের গলনাঙ্ক হ্রাস পায়। কিন্তু গ্যাসের ক্ষেত্রে চাপ দিলে এর অণুসমূহের মাঝে দূরত্ব কমায় আন্তঃআণবিক আকর্ষণ বল বৃদ্ধি পায়। এ কারণে তখন গ্যাসের গলনাঙ্ক বৃদ্ধি পায়।

উত্তর:

এখানে,
পানির ভর, m = 262.5 g

=0.2625 kg

তাপমাত্রার পরিবর্তন,

Δθ=(5030)K=20 K

পানির আপেক্ষিক তাপ,

s=4200Jkg1 K1

গৃহীত তাপ, Q = ?

 

আমরা জানি, গৃহীত তাপ,

Q=msΔθ
=0.2625×4200×20
=22050 J (Ans.) 

উত্তর:

এখানে,
বস্তুর ভর, m0=700 g

=0.7 kg

বস্তুর প্রাথমিক তাপমাত্রা,

θ0=200C

পানির ভর, m1=262.5 g
পানির প্রাথমিক তাপমাত্রা,

θ1=30C

পানির প্রাথমিক আপেক্ষিক তাপ,

s1=4200Jkg1 K1

মিশ্রণের তাপমাত্রা, θ=50C

 

দৃশ্যকল্প-১ অনুসারে,

ক্যালরিমিতির মূলনীতি অনুসারে, বস্তু কর্তৃক বর্জিত তাপ = পানি কর্তৃক গৃহীত তাপ

বা, m0 s0Δθ=m1 s1Δθ

বা, 0.7×s0×(20050)

=0.2625×4200×(5030)

বা, s0×105=22050
বা, s0=22050105
বা, s0=210Jkg1 K1

টিনের আপেক্ষিক তাপ 210Jkg1 K1 বিধায় দৃশ্যকল্প-১ এর বস্তুটি টিনের তৈরি।

 

এখানে,
বস্তুর ভর, m=500 g

=0.5 kg

তাপমাত্রা বৃদ্ধি, Δθ=80C
প্রয়োজনীয় তাপ, Q = 18000 J

দৃশ্যকল্প-২ অনুসারে, বস্তু কর্তৃক গৃহীত তাপ,

Q=msΔθ

বা, 18000=0.5×s×80
বা, s=450Jkg1 K1

লোহার আপেক্ষিক তাপ 450Jkg1 K1 বিধায় দৃশ্যকল্প-২ এর বস্তু লোহার তৈরি।
সুতরাং বলা যায়, দৃশ্যকল্প-১ এর বস্তু টিনের এবং দৃশ্যকল্প-২ এর বস্তুটি লোহার তৈরি।

 

12 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘দৃশ্যকল্প-১: 700 g…’ রাজশাহী বোর্ড ২০২৪ – বস্তুর ওপর তাপের প্রভাব, পদার্থবিজ্ঞান (এসএসসি)”