A. Nayan
A. Nayan
1 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘একটি রেললাইনে 7.80gm/cc…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – বস্তুর ওপর তাপের প্রভাব, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৫ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ১০🏫 বোর্ড: কুমিল্লা বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

একটি রেললাইনে 7.80gm/cc ঘনত্ববিশিষ্ট 20 m দৈর্ঘ্যের লোহার পাত ব্যবহার করা হয়েছে। গ্রীষ্মকালে তাপমাত্রা 10C বেড়ে গেল। লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ 11.6×106 K1.

উত্তর:

প্রকৃত প্রসারণ: কোনো তরলকে যদি পাত্রে না রেখে তাপ দেওয়া সম্ভব হয় তবে যে প্রসারণ পাওয়া যায়, তাকে প্রকৃত প্রসারণ বলে।

উত্তর:

তাপমাত্রা পরিমাপের অন্যতম দুটি স্কেল হলো সেলসিয়াস ফেল ও কেলভিন স্কেল। সেলসিয়াস স্কেলে তাপমাত্রার একক °C (ডিগ্রি সেলসিয়াস) এবং কেলভিন স্কেলে তাপমাত্রার একক K (কেলভিন)। সেলসিয়াস স্কেলে প্রাপ্ত তাপমাত্রার সাথে 273 যোগ করে কেলভিন স্কেলে তাপমাত্রা পাওয়া যায়। তাই, কোনো তাপমাত্রা সেলসিয়াস স্কেলে যত পাওয়া যাবে কেলভিন স্কেলে তার চেয়ে 273 বেশি পাওয়া যাবে। সেলসিয়াস স্কেলে তাপমাত্রা T ও কেলভিন স্কেলে একই তাপমাত্রা K হলে, T + 273 = K

তাই, সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই তাপমাত্রা পাওয়া যায় না।

উত্তর:

ধরি, এক্ষেত্রে আদি দৈর্ঘ্য L1 এবং শেষ দৈর্ঘ্য L2 । অর্থাৎ, দৈর্ঘ্য বৃদ্ধি (L2L1)

এখানে,

তাপমাত্রা বৃদ্ধি,

T2T1=10C

=10 K

লোহার দৈর্ঘ্য প্রসারণ সহণ,

α=11.6×106 K1

আদি দৈর্ঘ্য, L1=20 m

আমরা জানি, 

α=L2L1 L1( T2T1)

বা, L2L1=αL1( T2T1)

বা, L2L1=11.6×106×20×10

L2L1=2.32×103 m

=0.232 cm

[100 cm=1 m]

সুতরাং, লোহার পাতের দৈর্ঘ্য বৃদ্ধি 0.232 cm।

উত্তর:

লোহার আয়তন প্রসারণ সহগ γ হলে,

এখানে, দৈর্ঘ্য প্রসারণ সহগ,

α=11.6×106 K1

γ=3α

বা, γ=3×11.6×106 

γ=3.48×105 K1

আমরা জানি, ঘনত্ব, ρ=mV, যেখানে m হলো ভর এবং V হলো আয়তন। তাপমাত্রা বাড়ালে বক্তুর ভর একই থাকলেও আয়তন বৃদ্ধি পায়। কাজেই, 10C তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন V হলে,

এখানে,

তাপমাত্রা বৃদ্ধি

T2T1=10C

=10 K

আয়তন প্রসারণ সহগ,

γ=3.48×105 K1

লোহার ঘনত্ব,

ρ=7.8gm/cc

V=V+γV( T2T1)

বা, V=V{1+γ(T2T1)}

বা, V=V{1+3.48×105×10}

বা, V=1.000348 V

10C তাপমাত্রা বৃদ্ধি করলে

পরিবর্তিত ঘনত্ব, ρ=mV

=m1.000348 V

=m V1.000348

=ρ1.000348

ρ=7.81.000348

=7.797gm/cc

অতএব, লোহার ঘনত্ব পরিবর্তিত হবে।

14 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘একটি রেললাইনে 7.80gm/cc…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – বস্তুর ওপর তাপের প্রভাব, পদার্থবিজ্ঞান (এসএসসি)”