কোনো বিন্দু হতে নির্গত আলোকরশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু হতে অপসারিত হচ্ছে বলে মনে হয় তখন ঐ দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে।
একটি কাচের ফাঁপা গোলকের খানিকটা অংশ কেটে নিয়ে যদি এর স্ফীত বা উত্তল পৃষ্ঠে প্রলেপ লাগানোর ফলে যদি এর অবতল পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তবে তাকে অবতল দর্পণ বলা হয়। আকৃতিগত কারণেই প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি অবতল দর্পণে প্রতিফলনের পর অভিসারী গুচ্ছে পরিণত হয়। তাই অবতল দর্পণ একটি অভিসারী দর্পণ।
উদ্দীপকের দর্পণটিতে OA লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে অবস্থিত। এক্ষেত্রে লক্ষ্যবস্তুতে সৃষ্ট প্রতিবিম্বের রশ্মিচিত্র নিচে অঙ্কনের মাধ্যমে ব্যাখ্যা করা হলো-
লক্ষ্যবস্তুর O বিন্দু থেকে অবতল দর্পণে আপতিত রশ্মি দুটি প্রতিফলনের পর O' বিন্দুতে ছেদ করে। অতএব, O' বিন্দুটি O এর বাস্তব প্রতিবিম্ব। আবার প্রধান অক্ষের উপর স্থাপিত A বিন্দু থেকে আপতিত রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে দর্পণে আপতনের পর প্রতিফলিত হয়ে একই পথে ফিরে আসে। O' থেকে প্রধান অক্ষের উপর অঙ্কিত O'A' লম্বই OA এর প্রতিবিম্ব।
চিত্র হতে দেখা যায়, প্রতিবিম্বের প্রকৃতি বাস্তব এবং উল্টো।
অর্থাৎ প্রদত্ত লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের আকৃতি হবে বিবর্ধিত এবং অবস্থান হবে বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে।
উদ্দীপকের লক্ষ্যবস্তুকে প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে রাখা হলে সৃষ্ট প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি রশ্মিচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হলো-
O থেকে প্রধান অক্ষের সমান্তরাল একটি আলোকরশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস F দিয়ে যায় এবং O থেকে বক্রতার ব্যাসার্ধ বরাবর অপর একটি আলোকরশ্মি দর্পণে লম্বভাবে আপতিত হয়ে একই পথে প্রতিফলিত হয়। এ রশ্মি দুটিকে পেছনে বর্ধিত করলে এরা O' বিন্দু থেকে আসছে বলে মনে হয়। অর্থাৎ O' হবে O বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব। সুতরাং O' থেকে প্রধান অক্ষের উপর অঙ্কিত লম্ব O'A' হবে OA লক্ষ্যবস্তুর অবাস্তব প্রতিবিম্ব।
চিত্রানুযায়ী দেখা যায়,
প্রতিবিম্বের অবস্থান: দর্পনের পিছনে। অর্থাৎ OA লক্ষ্যবস্তু দপর্ণের যে পাশে অবস্থিত তার বিপরীত পাশে।
প্রকৃতি : অবাস্তব ও সোজা।
আকৃতি : বিবর্ধিত।
