A. Nayan
A. Nayan
1 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ বরিশাল বোর্ড ২০২৩ – আলোর প্রতিফলন, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৭ম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: বরিশাল বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

কোনো বিন্দু হতে নির্গত আলোকরশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু হতে অপসারিত হচ্ছে বলে মনে হয় তখন ঐ দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে।

উত্তর:

সকল তরঙ্গদৈর্ঘ্যের আলো আমরা দেখতে পাই না। কারণ সকল আলোর তরঙ্গদৈর্ঘ্য আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের সীমার মধ্যে থাকে না। আলো এক ধরনের বিদুৎ-চুম্বকীয় তরঙ্গ। এর মধ্যে দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের সীমা 400 nm থেকে 700 nm পর্যন্ত। এই সীমার বাইরে কোনো তরঙ্গদৈর্ঘ্যের আলো আমরা দেখতে পাই না।

উত্তর:

দেওয়া আছে, বক্রতার ব্যাসার্ধ, CP = 30 cm

ফোকাস দূরত্ব, f=CP2=302=15 cm

লক্ষ্যবস্তুর দূরত্ব, u = CP - CA

=3010
=20 cm

বিম্বের দূরত্ব, V= ?

 

আমরা জানি,

1f=1v+1u

বা, 115=1v+120
বা, 1v=115120
বা, 1v=4360
বা, 1v=160
v=60 cm.

সুতরাং পর্দাটিকে মেরু হতে 60 cm দূরে লক্ষ্যবস্তু যে পাশে আছে সে পাশে স্থাপন করলে প্রতিবিম্ব দেখা যাবে।

উত্তর:

উদ্দীপকের দর্পণ অর্থাৎ অবতল দর্পণ হতে অবাস্তব প্রতিবিম্ব পাওয়া সম্ভব। নিচে রশ্মিচিত্রের সাহায্যে আমার মতামত বিশ্লেষণ করা হলো-
উদ্দীপকের চিত্রের লক্ষ্যবস্তু C এর বাইরে ছিল।

এখন লক্ষ্যবস্তুকে F এবং P এর মধ্যে নিয়ে যেতে হবে। অর্থাৎ, OA লক্ষ্যবস্তুটি প্রধান ফোকাস (F) এবং মেরু (P) এর মাঝে অবস্থিত।
এখন O হতে একটি আলোকরশ্মি প্রধান অক্ষ বরাবর দর্পণে আপতিত হয়ে প্রধান ফোকাস (F) দিয়ে প্রতিফলিত হয়। O হতে আরেকটি রশ্মি দর্পণে প্রতিফলনের পর বক্রতার কেন্দ্র (C) দিয়ে গমন করে। এ রশ্মি দুটি প্রকৃতপক্ষে মিলিত হয় না। কিন্তু রশ্মি দুটিকে পেছনের দিকে বর্ধিত করলে এরা দর্পণের পেছনে B' বিন্দুতে মিলিত হয়। O' হতে প্রধান অক্ষের উপর O'A' লম্বই হলো BA লক্ষ্যবস্তুর অবাস্তব বিম্ব।

12 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ বরিশাল বোর্ড ২০২৩ – আলোর প্রতিফলন, পদার্থবিজ্ঞান (এসএসসি)”