A. Nayan
A. Nayan
1 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘P ব্যক্তি একদিন…’ দিনাজপুর বোর্ড ২০২৪ – আলোর প্রতিসরণ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৮ম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: দিনাজপুর বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

P ব্যক্তি একদিন বড় পর্দায় ফুটবল খেলা দেখতে গিয়ে খেলাটি অস্পষ্ট দেখে। সে ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তাকে – 50 cm ফোকাস দূরত্বের চশমা ব্যবহারের পরামর্শ দিলেন।

উত্তর:

আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করলে দুই মাধ্যমের বিভেদতলে এর দিক পরিবর্তন করার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে।

উত্তর:

আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরিত রশ্মি বেঁকে যায় কারণ আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যায় তখন দুটি মাধ্যমের প্রতিসরণাঙ্ক বা আলোকীয় ঘনত্বের ভিন্নতার জন্য আলোর বেগের পরিবর্তন ঘটে। আলোর এই বেগের পরিবর্তনের জন্য আলোকরশ্মি দিক পরিবর্তন করে।

আলোকরশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে ঘন মাধ্যমে আলোর বেগ কমে যায় এবং আলো অভিলম্বের দিকে বেঁকে আসে। আবার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে হালকা মাধ্যমে আলোর বেগ ঘন মাধ্যমের তুলনায় বেড়ে যায় এবং আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। মাধ্যমে আলোকীয় ঘনত্বের জন্য দিকের এই পরিবর্তন ঘটে।

উত্তর:

দেওয়া আছে,

লেন্সের ফোকাস দূরত্ব, f=50 cm=0.5 m

লেন্সের ক্ষমতা, P= ?

আমরা জানি,

P=1f
=15 cm
=2D

∴ লেন্সের ক্ষমতা - 2D. (Ans.)

উত্তর:

P ব্যক্তি বড় পর্দায় খেলা দেখতে গিয়ে অস্পষ্ট দেখে। অতঃপর P ব্যক্তি ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তাকে -50 cm ফোকাস দূরত্বের চশমা ব্যবহার করতে বলেন।
P ব্যক্তির চশমার লেন্সের ক্ষমতা ঋণাত্মক, অর্থাৎ এটি অবতল লেন্স।
এ লেন্স দ্বারা চোখের হ্রস্ব দৃষ্টি ত্রুটি দূর করা যায়। চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে গেলে হ্রস্বদৃষ্টি ত্রুটির উদ্ভব হয়।
যেহেতু চোখের অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে বা চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে গেলে অর্থাৎ অভিসারী ক্ষমতা বেড়ে গেলে এই ত্রুটি দেখা দেয়। ফলে এক্ষেত্রে দূরবর্তী বস্তু থেকে আগত রশ্মিগুচ্ছ চোখের লেন্সে প্রতিসরিত হয়ে রেটিনার সামনে । বিন্দুতে মিলিত হয়।

দৃষ্টির এ ত্রুটি দূর করার জন্য সহায়ক লেন্স বা চশমা হিসেবে অবতল লেন্স ব্যবহার করা হয়। কারণ একমাত্র অবতল লেন্সই লক্ষ্যবস্তুর চেয়েও নিকটে সোজা ও অবাস্তব বিঘ্ন গঠন করে। এই লেন্সটির ক্ষমতা তথা ফোকাস দূরত্ব এমন হবে যা অসীম দূরত্বে অবস্থিত লক্ষ্যবস্তুর বিম্ব ত্রুটিপূর্ণ চোখের দূরবিন্দুতে গঠন করে।

এই চশমা লেন্সের অপসারী ক্রিয়া চোখের অভিসারী ক্রিয়ার বিপরীতে ক্রিয়া করে। ফলে অসীম দূরত্বের বস্তু থেকে নির্গত সমান্তরাল আলোকরশ্মি এই সহায়ক লেন্স এর মধ্য দিয়ে চোখে পড়ার সময় প্রয়োজনমতো অপসারিত হয় এবং অপসারিত রশ্মিগুলো চোখের লেন্সে প্রতিসরিত হয়ে রেটিনার উপর পড়ে। এই অপসারিত রশ্মিগুলোকে পেছনের দিকে বর্ধিত করলে এরা F বিন্দুতে মিলিত হয় ফলে চোখ F বিন্দুতে বস্তুটিকে দেখতে পায়।

11 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘P ব্যক্তি একদিন…’ দিনাজপুর বোর্ড ২০২৪ – আলোর প্রতিসরণ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”