A. Nayan
A. Nayan
1 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ দিনাজপুর বোর্ড ২০২৩ – পদার্থের অবস্থা, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ১ম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: দিনাজপুর বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনসমূহ আবর্তনের জন্য যে বৃত্তাকার কক্ষপথ রয়েছে সেগুলোকে অরবিট বলে।

উত্তর:

4d6s অরবিটালের মধ্যে কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তা নিম্নে ব্যাখ্যা করা হলো-

4d অরবিটালের ক্ষেত্রে,

(n+l) এর মান =4+2=6

এবং 6s অরবিটালের ক্ষেত্রে,

(n+l) এর মান =6+0=6

এখানে 4d6s অরবিটালের মান একই। যদি দুই বা ততোধিক অরবিটালের মান একই হয় তবে যে অরবিটালের প্রধান শক্তিস্তরের মান কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। সেই মতে 4d6s অরবিটালের মধ্যে 4d অরবিটালের প্রধান শক্তিস্তরের মান কম।

সুতরাং ইলেকট্রন 4d অরবিটালে আগে প্রবেশ করবে।

উত্তর:

উদ্দীপকের তৃতীয় পর্যায়ের 17নং গ্রুপের Y মৌলটি হলো CI

ক্লোরিন মৌলটির একটি পরমাণুর ভর নিম্নে নির্ণয় করা হলো-

এখানে,

ক্লোরিন পরমাণুর সংখ্যা, N=1টি

অ্যাভোগেড্রো সংখ্যা, NA=6.023×1023

ক্লোরিন পরমাণুর পারমাণবিক ভর, M=35.5

Cl পরমাণুর ভর, W= ?

আমরা জানি,

WM=NNA

W=N×MNA

=1×35.56.023×1023

=5.894×1023 g

 ক্লোরিনের একটি পরমাণু ভর =5.894×1023 g

উত্তর:

উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ের 15 নং গ্রুপের X এবং তৃতীয় পর্যায়ের 17নং গ্রুপের Y মৌল দুটি হলো যথাক্রমে নাইট্রোজেন ও ক্লোরিন।
নিচে N2Cl2 গ্যাস দুটির ব্যাপন হার তুলনা করা হলো-

কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। ব্যাপনের হার সাধারণত বস্তুর ঘনত্ব ও আণবিক ভরের উপর নির্ভর করে। যে গ্যাসের ভর ও ঘনত্ব যত বেশি হবে তার ব্যাপন হার তত কম হবে। সুতরাং N2Cl2 গ্যাস দুটির আণবিক ভর নির্ণয় করে পাই,

N2 এর আণবিক ভর =14×2=28

Cl2 এর আণবিক ভর =35.5×2=71

গ্যাস দুটির আণবিক ভর লক্ষ করলে দেখা যায়, Cl2 এর তুলনায় N2 এর আণবিক ভর কম। সুতরাং N2 এর ব্যাপন হার বেশি হবে।

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ দিনাজপুর বোর্ড ২০২৩ – পদার্থের অবস্থা, রসায়ন (এসএসসি)”