A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ বোর্ড ২০২১ – পদার্থের গঠন, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ২য় অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: ময়মনসিংহ বোর্ড📅 সাল: ২০২১⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

পরমাণুর প্রতিটি প্রধান শক্তিস্তর এক বা একাধিক উপশক্তিস্তর নিয়ে গঠিত; এ উপশক্তিস্তরগুলোকে অরবিটাল বলা হয়।

উত্তর:

স্বাভাবিক অবস্থায় পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান। পরমাণুতে যদি প্রোটন সংখ্যা অপেক্ষা ইলেকট্রন বেশি থাকে তবে এটি ঋণাত্মক চার্জ এবং ইলেকট্রন অপেক্ষা প্রোটন বেশি থাকলে ধনাত্মক চার্জযুক্ত হয়ে পড়ে। এক্ষেত্রে কেন্দ্রে অবস্থিত 'ধনাত্মক প্রোটনের সমান সংখ্যক ঋণাত্মক ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে বলে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। ফ্লোরিনের (9F) প্রোটন সংখ্যা 9 এবং ইলেকট্রন সংখ্যা 9। যেহেতু প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সমান, সেহেতু ফ্লোরিন (F) পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ।

উত্তর:

উদ্দীপকের মডেল-২ হতে, শেষ কক্ষপথে প্রধান শক্তিস্তর, n=2

জানা আছে, ইলেকট্রনের কৌণিক ভরবেগ,

এখানে,

n=2

 h= প্লাংক ধ্রুবক

=6.626×1034 m2 kg/s

π=3.1416

 

mvr=nh2π=2×6.626×10342×3.1416=2.11×1034 m2 kg/s

সুতরাং, নির্ণেয় কৌণিক ভরবেগ  2.11×1034 m2 kg/s

উত্তর:

উদ্দীপকের মডেল-১ হলো রাদারফোর্ডের পরমাণু মডেল এবং মডেল-২ হলো বোরের পরমাণু মডেল। উক্ত মডেল দুটির মধ্যে বোরের পরমাণু মডেল অধিকতর উপযোগী। নিচে তা বিশ্লেষণ করা হলো:

◉ রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহ-উপগ্রহগুলো যেমন ঘুরছে, পরমাণুতে ইলেকট্রনগুলোও তেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এখানে ইলেকট্রনের শক্তিস্তরের আকার সম্পর্কে কোনো কথা বলা হয়নি কিন্তু বোরের পারমাণবিক মডেলে পরমাণুর শক্তিস্তরের আকার বৃত্তাকার বলা হয়েছে।

◉ রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণু শক্তি শোষণ করলে বা শক্তি বিকিরণ করলে পরমাণুর গঠনে কী ধরনের পরিবর্তন ঘটে সে কথা বলা হয়নি কিন্তু বোর পরমাণু মডেলে বলা হয়েছে পরমাণু শক্তি শোষণ করলে ইলেকট্রন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে উঠে। আবার, পরমাণু শক্তি বিকিরণ করলে ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে নেমে আসে।

◉ রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালি ব্যাখ্যা করা যায় না কিন্তু বোরের পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রনবিশিষ্ট পরমাণু হাইড্রোজেন (H) এর বর্ণালি ব্যাখ্যা করা যায়।

উপরিউক্ত বর্ণিত কারণে বলা যায় যে, রাদারফোর্ডের পরমাণু মডেলের তুলনায় বোরের পরমাণু মডেল অধিকতর উন্নত তথা উপযোগী।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ বোর্ড ২০২১ – পদার্থের গঠন, রসায়ন (এসএসসি)”