A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘A মৌলের তিনটি…’ কুমিল্লা বোর্ড ২০২১ – পদার্থের গঠন, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ২য় অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: কুমিল্লা বোর্ড📅 সাল: ২০২১⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

A মৌলের তিনটি আইসোটোপের ক্ষেত্রে-

(i)

(ii) 5p<6s<4f<5d

উত্তর:

যে সকল আইসোটোপের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে (নিজে নিজেই) ভেঙে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি ইত্যাদি নির্গত করে তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে।

উত্তর:

জানা আছে, ধাতুর ক্ষেত্রে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের মোট ইলেকট্রন সংখ্যাকে তার যোজনী বলে।

Mg(12) এর ইলেকট্রন বিন্যাস : 

Mg(12)=1s22s22p63s2

দেখা যাচ্ছে, Mg এর যোজ্যতা স্তরে 2টি ইলেকট্রন রয়েছে। আবার এটি একটি ধাতু।

সুতরাং, Mg-এর যোজনী 2।

উত্তর:

(i) নং উদ্দীপকের ক্ষেত্রে দেওয়া আছে,

44 A1=78%,46 A2=14%,53 A3=08%

জানা আছে, কোনো মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর

A মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর

=(78×44)+(14×46)+(08×53)100=45.00

সুতরাং (i) নং উদ্দীপক হতে A মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর 45.00

উত্তর:

দেওয়া আছে, (ii) নং উপস্তরগুলোর শক্তির ক্রম:

5p<6s<4f<5d

প্রদত্ত শক্তির ক্রম ইলেকট্রন বিন্যাসের নীতির প্রতিফলন। নিচে তা মূল্যায়ন করা হলো-

ইলেকট্রন বিন্যাসের আউফবাউ নীতি অনুসারে, ইলেকট্রন সর্বপ্রথম সর্বনিম্ন শক্তিস্তরে প্রবেশ করে। পরবর্তীতে ক্রমান্বয়ে নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে প্রবেশ করে। এ নীতির আলোকে 5p,6s,4f5d অরবিটালের শক্তির মান,

5p অরবিটালের জন্য : (n+l)=5+1=6
6s অরবিটালের জন্য: (n+l)=6+0=6
4f অরবিটালের জন্য: (n+l)=4+3=7
5d অরবিটালের জন্য : (n+l)=5+2=7

দেখা যাচ্ছে, 5p6s অরবিটাল এবং 4f5d অরবিটালের শক্তি সমান। ইলেকট্রন বিন্যাসের নীতি অনুসারে, যদি দুটি ভিন্ন অরবিটালের শক্তি সমান হয় তবে যে অরবিটালের প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কম সে অরবিটাল নিম্ন শক্তিযুক্ত এবং ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে। এজন্য Sp6s এর মধ্যে 5p নিম্ন শক্তিযুক্ত (5p<6s) । আবার 4f5d অরবিটালের মধ্যে 4f নিম্ন শক্তিযুক্ত (4f<5d)
সর্বোপরি নিম্ন শক্তিস্তর 5p এবং উচ্চ শক্তিস্তর 5d, তাহলে প্রদত্ত শক্তিস্তরগুলোর শক্তির ক্রম:
5p<6s<4f<5d

উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের উপস্তরগুলোর শক্তির ক্রম পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতির প্রতিফলন।

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘A মৌলের তিনটি…’ কুমিল্লা বোর্ড ২০২১ – পদার্থের গঠন, রসায়ন (এসএসসি)”