A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ বরিশাল বোর্ড ২০২৩ – পদার্থের গঠন, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ২য় অধ্যায়🔢 সৃজনশীল নং: ১০🏫 বোর্ড: বরিশাল বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ঐ পরমাণুর ভরসংখ্যা বলা হয়।

উত্তর:

প্রোপিনকে অলিফিন বলা হয়। কারণ প্রোপিন (CH3CH=CH2) নিম্নতর সদস্যবিশিষ্ট অ্যালকিন, যা হ্যালোজেনের (Cl2,Br2) সাথে বিক্রিয়ায় তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে। এজন্য প্রোপিনকে অলিফিন (Olifin, Greek; olefiant - Oil forming) বলে।

উত্তর:

উদ্দীপকের তথ্যমতে, X হলো হাইড্রোজেন (H)

কেননা H এর পারমাণবিক সংখ্যা 1। হাইড্রোজেন (H) একটি অধাতু। কিন্তু পর্যায় সারণিতে হাইড্রোজেনকে তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতুর সাথে গ্রুপ-1 এ স্থান দেওয়া হয়েছে। গ্রুপ-1H মৌলটির অবস্থানের কারণ-

১. যোজ্যতা ইলেকট্রন: ক্ষার ধাতুসমূহ যেমন Li,Na,K ইত্যাদির ন্যায় হাইড্রোজেনেরও একটি মাত্র যোজ্যতা ইলেকট্রন আছে।

H(1)=1s1,Li(3)=1s22s1,Na(11)=1s22s22p63s1

 

২. তড়িৎ ধনাত্মকতা : ক্ষার ধাতুর ন্যায় H মৌলটি তড়িৎ ধনাত্মক, ফলে সহজেই ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক H+আয়ন গঠন করতে পারে। যেমন : NaNa++e,HH++e

 

৩. ধাতুর মত হ্যালাইড গঠন : ক্ষার ধাতুর ন্যায় হাইড্রোজেনও ঋণাত্মক হ্যালোজেনের সাথে হ্যালাইড গঠন করে। যেমন : NaCl,HCl

 

৪. বিজারণ ধর্ম : ক্ষার ধাতু বা যে কোনো ধাতুর মত হাইড্রোজেনও একটি শক্তিশালী বিজারক। যেমন-

Na ধাতু দ্বারা Cl2 এর বিজারণ :Cl2+2Na2NaCl

H2 দ্বারা Cl2 এর বিজারণ :Cl2+H22HCl 

 

উপরের আলোচনা থেকে এটি স্পষ্ট যে, পর্যায় সারণির গ্রুপ-1 এ হাইড্রোজেনের অবস্থান যুক্তিসঙ্গত ।

উত্তর:

উদ্দীপকের তথ্যমতে, YZ মৌলদ্বয় যথাক্রমে Si(14)Ag(47)Si মৌলটি ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম অনুসরণ করলেও Ag(47) মৌলটি ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম অনুসরণ করে না। নিচে উত্তরের সপক্ষে যুক্তি দেওয়া হলো-

সাধারণ নিয়ম অনুসারে "পরমাণুতে ইলেকট্রন অরবিটালসমূহের শক্তির ক্রমানুসারে কম থেকে বেশি শক্তিসম্পন্ন অরবিটালে প্রবেশ করে।"

এ নিয়ম অনুসারে Si(14) এর ইলেকট্রন বিন্যাস-

Si(14)=1s22s22p63s23p2

দেখা যাচ্ছে, স্বাভাবিক নিয়ম অনুসারে 3s অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ করে 3p অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছে। কিন্তু Ag(47) এর সাধারণ নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাস-

Ag(47)=1s22s22p63s23p63d104s24p64d95s2

কিন্তু গবেষণায় দেখা যায় যে, সমশক্তি সম্পন্ন অরবিটালসমূহ অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হলে সে ইলেকট্রন বিন্যাস সুস্থিতি অর্জন করে। অর্থাৎ np3,np6,nd5,nd10,nf7,nf14.

বিন্যাস অধিক স্থায়ী হয়। এ কারণে Ag এর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম নিয়মে হয়।

ফলে Ag(47) এর অধিক সুস্থিত ইলেকট্রন বিন্যাস দাঁড়ায়-

Ag(47)=1s22s22p63s23p63d104s24p64d105s1.

উপরের আলোচনা থেকে বলা যায়, সুস্থিতির জন্য Ag এর ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম অনুসরণ না করলেও Si এর ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম অনুসরণ করে।

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ বরিশাল বোর্ড ২০২৩ – পদার্থের গঠন, রসায়ন (এসএসসি)”