A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০২৩ – পদার্থের গঠন, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ২য় অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৪🏫 বোর্ড: ঢাকা বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে পরমাণুর ভরসংখ্যা বলে।

উত্তর:

কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে প্রোটনের সে সংখ্যাকে ঐ মৌলের পারমাণবিক সংখ্যা বলে। মৌলের ধর্ম এর পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে। রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণুর সর্ববহিস্থ শক্তিস্তরের ইলেকট্রনসমূহ অংশগ্রহণ করে এবং ইলেকট্রনের সংখ্যার পরিবর্তন ঘটে কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না।

নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 14 অর্থাৎ নাইট্রোজেন পরমাণুর প্রোটন সংখ্যা 14। বিক্রিয়াকালে নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা পরিবর্তিত হলেও প্রোটন সংখ্যা 14, যা নাইট্রোজেনের ধর্মকে অক্ষুণ্ণ রাখে। তাই বলা যায় যে, নাইট্রোজেন পরমাণুর আসল পরিচয় তার পারমাণবিক সংখ্যা।

উত্তর:

উদ্দীপকের A চিত্রের ক্ষেত্রে, সর্বশেষ শক্তিস্তরে n = 2 ।

জানা আছে,

ইলেকট্রনের কৌণিক ভরবেগ,

এখানে,

h=6.626×1034 m2 kg/s

কৌণিক ভরবেগ, mvr = ?

 

mvr=nh2π=2×6.626×10342×3.1416=2.11×1034 m2 kg/s

সুতরাং, A চিত্রের ক্ষেত্রে সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ 2.11×1034 m2 kg/s

উত্তর:

উদ্দীপকের চিত্র-৭ এর মডেলটি বোর পরমাণু মডেল এবং চিত্র-B মডেলটি রাদারফোর্ড পরমাণু মডেল। পরমাণুর গঠন বর্ণনায় বোর পরমাণু মডেল বেশি সফল। নিচে তা তুলনামূলক বিশ্লেষণ করা হলো-

◉ রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহ-উপগ্রহগুলো যেমন ঘুরছে, পরমাণুতে ইলেকট্রনগুলোও তেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এখানে ইলেকট্রনের শক্তিস্তরের আকার সম্পর্কে কোনো কথা বলা হয়নি কিন্তু বোরের পারমাণবিক মডেলে পরমাণুর শক্তিস্তরের আকার বৃত্তাকার বলা হয়েছে।

◉ রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণু শক্তি শোষণ করলে বা শক্তি বিকিরণ করলে পরমাণুর গঠনে কী ধরনের পরিবর্তন ঘটে সে কথা বলা হয়নি কিন্তু বোর পরমাণু মডেলে বলা হয়েছে পরমাণু শক্তি শোষণ করলে ইলেকট্রন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে উঠে। আবার, পরমাণু শক্তি বিকিরণ করলে ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে নেমে আসে।

◉ রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালি ব্যাখ্যা করা যায় না কিন্তু বোরের পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রনবিশিষ্ট পরমাণু হাইড্রোজেন (H) এর বর্ণালি ব্যাখ্যা করা যায়।

উপরিউক্ত বর্ণিত কারণে বলা যায় যে, রাদারফোর্ডের পরমাণু মডেলের তুলনায় বোরের পরমাণু মডেল অধিকতর উন্নত তথা উপযোগী।

8 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ঢাকা বোর্ড ২০২৩ – পদার্থের গঠন, রসায়ন (এসএসসি)”