[এখানে U, V, W, X এবং Y প্রতীকী অর্থে]
রাসায়নিক বিক্রিয়ার সময় যেসব পরমাণু বা পরমাণুগুচ্ছ (মূলক) এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে ঋণাত্মক বা ধনাত্মক চার্জগ্রস্ত হয়, তাদেরকে আয়ন বলা হয়।
রুবিডিয়াম (Rb) কে ক্ষারধাতু বলা হয়। কারণ এটি গ্রুপ-1-এ অবস্থিত মৌল এবং পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার (RbOH) তৈরি করে।
উদ্দীপকের লেখচিত্র হতে, Y মৌলের পারমাণবিক সংখ্যা 9। নিচে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে Y মৌলের গ্রুপ ও পর্যায় নির্ণয় করা হলো-
9 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল F, যার ইলেকট্রন বিন্যাস,
ইলেকট্রন বিন্যাস ২টি স্তরে বিন্যস্ত। এজন্য F মৌলটি ২য় পর্যায়ের মৌল। সর্বশেষ ইলেকট্রন p অরবিটালে যায় বলে
গ্রুপ = 10 + যোজ্যতা স্তরের ইলেকট্রন = 10 + 7 = 17
সুতরাং, F মৌলটি ২য় পর্যায়ের গ্রুপ-17 তে অবস্থিত।
উদ্দীপকের U, V, W, X, Y মৌলগুলো যথাক্রমে B, C, N, O ও F। কেননা লেখচিত্র হতে, 5, 6, 7, 8, 9 পারমাণবিক সংখ্যাবিশিস্ট মৌলগুলো B, C, N, O, F মৌলগুলোর আয়নিকরণ শক্তি শুধু ঊর্ধ্বমুখী না হওয়ার কারণ নিচে বিশ্লেষণ করা হলো-
জানা আছে, একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কেন্দ্রের সাথে সর্ববহিঃস্থ ইলেকট্রনের আকর্ষণ বেড়ে যায়। ফলে সর্ববহিঃস্থ একটি ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হয়। উদ্দীপকের B, C ও N এর আয়নিকরণ শক্তি ঊর্ধ্বক্রমে বৃদ্ধি পেলেও ০ এর ক্ষেত্রে নিম্নমুখী হয়ে পুনরায় ঊর্ধ্বমুখী হয়েছে। এক্ষেত্রে N এর আয়নিকরণ শক্তি ০ অপেক্ষা বেশি হয়েছে। কারণ অক্সিজেন ও নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস নিয়ে পাই-
অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস থেকে একটি ইলেকট্রন অপসারণ করলে ইলেকট্রন বিন্যাস দাঁড়ায় । একক ধনাত্মক চার্জযুক্ত অক্সিজেন আয়নের ইলেকট্রন বিন্যাসে অর্ধপূর্ণ 2 p অরবিটালসমূহ থাকায় তা তুলনামূলকভাবে অধিকতর স্থিতিশীল। ফলে অক্সিজেনের আয়নিকরণ বিভব তুলনামূলকভাবে কম। অন্যদিকে নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে , যা তিনটি অর্ধপূর্ণ 2 p .অরবিটালের কারণে তুলনামূলকভাবে স্থিতিশীল। এটি থেকে একটি ইলেকট্রন অপসারণ করলে এ স্থিতিশীলতা ভঙ্গ হয়। ফলে নাইট্রোজেনের আয়নিকরণ বিভব স্বাভাবিক অপেক্ষা কিছু বেশি হয়। এ কারণে নাইট্রোজেনের অপেক্ষা অক্সিজেনের পারমাণবিক সংখ্যা বেশি হলেও নাইট্রোজেনের আয়নিকরণ শক্তি অক্সিজেনের প্রথম আয়নিকরণ শক্তি অপেক্ষা বেশি। অর্থাৎ
এজন্য উদ্দীপকের মৌলগুলোর আয়নিকরণ শক্তির ক্রম শুধু ঊর্ধ্বমুখী হয় না।
