A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘[এখানে, A, B,…’ ঢাকা বোর্ড ২০২৪ – পর্যায় সারণি, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৩য় অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৬🏫 বোর্ড: ঢাকা বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

[এখানে, A, B, C প্রতীকী অর্থে ব্যবহৃত, প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়।]

উত্তর:

কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ঐ পরমাণুর ভরসংখ্যা বলা হয়।

উত্তর:

ইথিন (CH2=CH2 বা C2H4) ও বিউটিন (CH3CH2CH=CH2 বা C4H8 ) এর স্থূল সংকেত একই। কারণ C2H4C4H8 উভয় যৌগের পরমাণু সংখ্যার অনুপাত C:H=1:2। ফলে উভয়ের স্থূল সংকেত একই (CH2) হয়।

উত্তর:

উদ্দীপকের তথ্যমতে, A ও C মৌলদ্বয় যথাক্রমে F ও K এবং এদের দ্বারা গঠিত যৌগ KF। নিচে KF যৌগের বন্ধন গঠন চিত্রসহ বর্ণনা করা হলো-
K ও F পরমাণুর ইলেকট্রন বিন্যাস নিমরূপ-

K(19)1 s22 s22p63 s23p64 s1

K পরমাণু তার সর্ববহিঃস্থ 4 s1 শক্তিস্তরের একটি ইলেকট্রন ত্যাগ করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস আর্গনের স্থিতিশীল অষ্টক কাহামো লাভ করে এবং K+আয়নে পরিণত হয়। অপরদিকে F পরমাণু তার সর্ববহিঃস্থ ২য় শক্তিস্তরে 1 টি ইলেকট্রন গ্রহণ করে নিয়নের স্থিতিশীল অষ্টক কাঠামো লাভ করে এবং Fআয়নে পরিণত হয়। এভাবে সৃষ্ট K+Fআয়নদ্বয় বিপরীত আধানযুক্ত হওয়ায় তারা পরস্পর স্থির বৈদ্যুতিক আকর্ষণ শক্তির দ্বারা যুক্ত হয়ে KF আয়নিক যৌগ গঠন করে ।

উত্তর:

উদ্দীপকের তথ্যমতে, B ও C মৌলদ্বয় যথাক্রমে Li ও K । Li ও K একই গ্রুপের মৌল। নিচে যথাযথ সমীকরণসহ ব্যাখ্যা করা হলোLi ও K এর ইলেকট্রন বিন্যাস-

Li(3)=1s22s1

K(19)=1s22s22p63s23p64s1

ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে, এদের যোজ্যতা স্তরে 1টি করে তথা একই সংখ্যক ইলেকট্রন আছে। এরা উভয়েই পানির সাথে বিস্ফোরণসহ বিক্রিয়া করে তীব্র ক্ষার LiOH এবং KOH তৈরি করে।

Li+H2OLiOH+H2
 K+H2OKOH+H2

আবার উভয় মৌল লঘু HCl এর সাথে বিক্রিয়া করে H2 গ্যাস তৈরি করে।

Li+HClLiCl+H2
 K+HClKCl+H2

উভয় মৌলই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ধাতব হাইড্রাইড তৈরি করে।

Li+H2LiH
 K+H2KH

এরা উভয়েই বিজারক পদার্থ। এসব বৈশিষ্ট্য থেকে বলা যায়, Li ও K একই গ্রুপের মৌল।

11 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘[এখানে, A, B,…’ ঢাকা বোর্ড ২০২৪ – পর্যায় সারণি, রসায়ন (এসএসসি)”