A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(A, M, E…’ সিলেট বোর্ড ২০২৫ – পর্যায় সারণি, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৩য় অধ্যায়🔢 সৃজনশীল নং: ২১🏫 বোর্ড: সিলেট বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(A, M, E প্রতীকী অর্থে ব্যবহৃত)

 

উত্তর:

কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ঐ পরমাণুর ভরসংখ্যা বলা হয়।

উত্তর:

816O2 বলতে বোঝায়

মৌলটি অক্সিজেন (O); যার-
(i) প্রোটন সংখ্যা =8
(ii) ইলেকট্রন সংখ্যা =8+2=10
(iii) ভরসংখ্যা =16 এবং
(iv) নিউট্রন সংখ্যা =168=8
(v) চার্জ সংখ্যা =2

উত্তর:

উদ্দীপকের তথ্যমতে, 29E মৌলটি কপার (Cu)। নিচে Cu এর ইলেকট্রন বিন্যাস লিখে পর্যায় সারণিতে এর অবস্থান ব্যাখ্যা করা হলো-

Cu(29) এর ইলেকট্রন বিন্যাস :

Cu(29)=1 s22 s22p63 s23p63 d104 s1

ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়, Cu এর সর্বশেষ ইলেকট্রনটি d অরবিটালে প্রবেশ করায় এটি d-ব্লকভুক্ত মৌল।

পর্যায় নির্ণয়: Cu এর ইলেকট্রনসমূহ মোট চারটি স্তরে বিন্যস্ত হওয়ায় Cu(29)8 র্থ পর্যায়ের মৌল।

গ্রুপ নির্ণয় :Cu(29) মৌলটি d ব্লকভুক্ত হওয়ায় এবং বাইরের প্রধান শক্তিস্তরে s অরবিটাল থাকায় এর গ্রুপ হবে d ও s অরবিটালের মোট ইলেকট্রনের যোগফলের সমান।

কাজেই Cu এর গ্রুপ =(s+d) অরবিটালের মোট eসংখ্যা =1+10=11 নং গ্রুপ।

অর্থাৎ পর্যায় সারণিতে Cu এর অবস্থান হলো ৪র্থ পর্যায়ের গ্রুপ-11 তে।

উত্তর:

উদ্দীপকের তথ্যমতে, 12 A,19M29E মৌল তিনটি যথাক্রমে Mg(12),K(19)Cu(29)। নিচে মৌল তিনটির ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষণ করা হলো-

ইলেকট্রন আসক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম। জানা আছে, একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে অগ্রসর হওয়া যায় ততই ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। আবার একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় মৌলের ইলেকট্রন আসক্তি ততই কমে। কেননা একই পর্যায়ে ক্রমান্বয়ে বাম থেকে ডান দিকে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পায় তথা ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। অপরদিকে একই গ্রুপের মৌলের ক্রমান্বয়ে নিচের দিকে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ফলে ইলেকট্রনের শক্তিস্তর সংখ্যা বাড়তে থাকে অর্থাৎ পরমাণুর ব্যাসার্ধ বৃদ্ধি পায় এবং নিউক্লিয়াস হতে পরমাণুর সর্ববহিঃস্থ স্তরের দূরত্ব বৃদ্ধি পায়। ফলে আগমণকারী ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ ক্রমশ হ্রাস পায়। এতে ইলেকট্রন আসক্তি কমে যায়। প্রদত্ত মৌল তিনটির ইলেকট্রন বিন্যাস নিয়ে পাই,

Mg(12)=1 s22 s22p63 s2 (৩য় পর্যায়, গ্রুপ-2) 

K(19)=1s22s22p63s23p64s1 (৪পর্যায়, গ্রুপ-1)

Cu(29)=1 s22 s22p63 s23p63 d104 s1 (৪পর্যায়, গ্রুপ-11)

দেখা যাচ্ছে, Mg মৌল ৩য় পর্যায়ে এবং K ও Cu মৌলদ্বয় ৪র্থ পর্যায়ে অবস্থিত। তাই Mg এর ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হওয়ার কথা। কিন্তু স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস ( 3 s2 ) হওয়ার কারণে Mg এর ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম এবং শূন্যের কাছাকাছি। অপরদিকে ৪র্থ পর্যায়ের K ও Cu এর মধ্যে Cu ডানে অবস্থিত হওয়ায় Cu এর ইলেকট্রন আসক্তির মান K থেকে বেশি।
সুতরাং, মৌল তিনটির ইলেকট্রেন আসক্তির ক্রম : Cu(29)>K(19)>Mg(12)

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(A, M, E…’ সিলেট বোর্ড ২০২৫ – পর্যায় সারণি, রসায়ন (এসএসসি)”