A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘[এখানে X, Y,…’ চট্টগ্রাম বোর্ড ২০২৫ – পর্যায় সারণি, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৩য় অধ্যায়🔢 সৃজনশীল নং: ২২🏫 বোর্ড: চট্টগ্রাম বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

[এখানে X, Y, Z এবং Q প্রতীকী অর্থে ব্যবহৃত]

উত্তর:

যৌগের বা মৌলের অণুতে যেসব পরমাণু থাকে তাদের প্রতীক ও সংখ্যার মাধ্যমে অণুটিকে প্রকাশ করার পদ্ধতিকে সংকেত বলে।

উত্তর:

কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকে ঐ মৌলের পারমাণবিক সংখ্যা বলে। অ্যালুমিনিয়াম (Al) এর পারমাণবিক সংখ্যা 13 বলতে বুঝায়, AI পরমাণুর নিউক্লিয়াসে 13টি প্রোটন আছে।

উত্তর:

উদ্দীপকের তথ্যমতে, X ও Q মৌলদ্বয় যথাক্রমে Na ও O। কেননা ৩য় পর্যায়ের 1নং গ্রুপের মৌলটি Na এবং ২য় পর্যায়ের 16 নং গ্রুপের মৌলটি O। Na ও O মৌলদ্বয় দ্বারা গঠিত যৌগ Na2O । নিচে Na2O যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো-

Na ও O এর ইলেকট্রন বিন্যাস নিয়ে পাই,

Na(11)1 s22 s22p63 s1

O(8)1 s22 s22p4

Na পরমাণু যোজ্যতা স্তরের একটি ইলেকট্রন বর্জন করে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের স্থায়ী অষ্টক, বিন্যাস লাভ করে এবং অক্সিজেন পরমাণু যোজ্যতা স্তরে আরও 2টি ইলেকট্রন গ্রহণ করে নিয়নের যোজ্যতা স্তরের স্থায়ী অষ্টক বিন্যাস লাভ করে। এক্ষেত্রে সোডিয়াম পরমাণু Na+ আয়নে এবং অক্সিজেন পরমাণু O2 আয়নে পরিণত হবে। যেমন :

2Na2Na++2e[eত্যাগ ]
2O+2eO2[eগ্রহণ ]

এভাবে সৃষ্ট ধনাত্মক ও ঋণাত্মক আয়নসমূহ স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা সংযুক্ত হয়ে আয়নিক যৌগ Na₂O গঠন করে।

উত্তর:

উদ্দীপকের তথ্যমতে, X, Y, Z ও Q মৌল চারটি যথাক্রমে Na(11), Ca(20), S(16), O(8)। নিচে মৌলগুলোর পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ করা হলো-
প্রদত্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করে পাই,

Na(11)1 s22 s22p63 s1Ca(20)1 s22 s22p63 s23p64 s2O(8)1 s22 s22p4 S(16)1 s22 s22p63 s23p4

দেখা যাচ্ছে, O(8) মৌলটি ২য় পর্যায়ে, Na ও S ৩য় পর্যায়ে এবং Ca মৌলটি ৪র্থ পর্যায়ে অবস্থিত।

জানা আছে, পর্যায় সারণির একই পর্যায়ে বাম থেকে যত ডানে যাওয়া যায় মৌলসমূহের পারমাণবিক আকার ততই হ্রাস পায়। কারণ একই পর্যায়ে বাম থেকে ডানে যাওয়ার সাথে সাথে একটি করে পারমাণবিক সংখ্যা বাড়ে এবং তাদের মধ্যবর্তী আকর্ষণ বৃদ্ধি পায়। এতে শক্তিস্তরের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের দিকে ঝুঁকে থাকে। ফলে পারমাণবিক আকার হ্রাস পায়। আবার একই গ্রুপে উপর থেকে নিচের দিকে মৌলসমূহের আকার বৃদ্ধি পায়। কারণ একই গ্রুপে উপর থেকে নিচে একটি করে নতুন শক্তিস্তর যুক্ত হয় কিন্তু বহিঃস্তরে কোনো ইলেকট্রন যুক্ত হয় না বলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়।
Ca মৌলটি অপেক্ষাকৃত নিচের পর্যায়ে অবস্থিত হওয়ায় এর আকার সবচেয়ে বড়। আবার ৩য় পর্যায়ের Na ও S এর মধ্যে Na বামে অবস্থিত হওয়ায় Na এর আকার S অপেক্ষা বড়। সর্বশেষ O(8) সবার উপরের পর্যায়ের ডানে অবস্থিত বলে এর আকার সবচেয়ে ছোট।
সুতরাং, মৌলগুলোর পারমাণবিক আকারের ক্রম:

Ca(20)>Na(11)>S(16)>O(8)

7 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘[এখানে X, Y,…’ চট্টগ্রাম বোর্ড ২০২৫ – পর্যায় সারণি, রসায়ন (এসএসসি)”