A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘2Ca+O2⟶2R………..(i)2Mg+O2⟶2MgO……….(ii)(4 গ্রাম ম্যাগনেশিয়াম…’ দিনাজপুর বোর্ড ২০২৩ – মোলের ধারণা ও রাসায়নিক গণনা, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৫ম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: দিনাজপুর বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

2Ca+O22R………..(i)

2Mg+O22MgO……….(ii)

(4 গ্রাম ম্যাগনেশিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের বিক্রিয়ায় 6.2 গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড পাওয়া গেল।)

উত্তর:

যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় আবার উৎপাদ পদার্থগুলো বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়ক পদার্থে পরিণত হয় তাকে উভমুখী বিক্রিয়া বলে।

উত্তর:

বর্ষাকালে ছাদ বা বাড়ির আঙিনা পিচ্ছিল হয়। মূলত ছাদ বা আঙিনাকে পিচ্ছিল করে ক্ষার জাতীয় পদার্থ। এ ক্ষারকে প্রশমিত করার জন্য এসিড জাতীয় পদার্থ যোগ করতে হবে। বালি (SiO2) অম্লধর্মী। বালি যোগ করার ফলে অম্ল ক্ষার প্রমশন বিক্রিয়ার মাধ্যমে পিচ্ছিলতা দূর হয়। তাই বাড়ির আঙিনা পিচ্ছিল হলে বালু ব্যবহার করা হয়।

উত্তর:

উদ্দীপকের (i) নং বিক্রিয়াকে সম্পন্ন করে পাই,

বিক্রিয়া অনুসারে,

112g CaO উৎপন্ন করতে Ca প্রয়োজন =80g

1g CaO উৎপন্ন করতে Ca প্রয়োজন =80112g

10g CaO উৎপন্ন করতে Ca প্রয়োজন =80×10112g  =7.143g

অতএব, 10g CaO যৌগ উৎপন্ন করতে 7.143 g Ca প্রয়োজন।

উত্তর:

উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি নিম্নরূপ :

48g Mg হতে প্রাপ্ত MgO এর পরিমাণ 80g

1g Mg হতে প্রাপ্ত MgO এর পরিমাণ =8048 g

4g Mg হতে প্রাপ্ত MgO এর পরিমাণ =80×448=6.67g

আমরা জানি,

=6.26.67×100=92.95%

অতএব আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের (ii) নং বিক্রিয়া হতে 100% উৎপাদ পাওয়া সম্ভব না।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘2Ca+O2⟶2R………..(i)2Mg+O2⟶2MgO……….(ii)(4 গ্রাম ম্যাগনেশিয়াম…’ দিনাজপুর বোর্ড ২০২৩ – মোলের ধারণা ও রাসায়নিক গণনা, রসায়ন (এসএসসি)”