A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘15 gm ক্যালসিয়ামের…’ ঢাকা বোর্ড ২০২৩ – মোলের ধারণা ও রাসায়নিক গণনা, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৫ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৩🏫 বোর্ড: ঢাকা বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

15 gm ক্যালসিয়ামের সাথে 20gm ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো এবং ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো।

উত্তর:

যদি দুই বা ততোধিক যৌগের আণবিক সংকেত একই হয় কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে পরস্পরের সমাণু বলে।

উত্তর:

যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভরসংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে।

11H,12H হাইড্রোজেনের দুটি পরমাণুকে নির্দেশ করে। পরমাণু দুটির ভর সংখ্যা ভিন্ন। আমরা জানি, একটি মৌলের যে কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। কিন্তু পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত নিউট্রন সংখ্যার তারতম্যের কারণে ভর সংখ্যা আলাদা হয়। 11H এবং 12H পরমাণু দুটির পারমাণবিক সংখ্যা একই কিন্তু নিউট্রন সংখ্যা যথাক্রমে 0 ও 1। এ কারণে পরমাণু দুটির ভর সংখ্যার ভিন্নতা দেখা যায়।

অতএব উপরিউক্ত আলোচনা হতে বলা যায়, ডিউটেরিয়াম হাইড্রোজেনের একটি আইসোটোপ।

উত্তর:

উদ্দীপকের উৎপাদ হলো CaCl2CaCl2 যৌগের শতকরা সংযুতি নিচে নির্ণয় করা হলো-

CaCl2 যৌগের আণবিক ভর =40+35.5×2

=40+71=111

এখানে Ca এর পারমাণবিক ভর 40 এবং পরমাণু সংখ্যা 1

Ca এর শতকরা সংযুতি =40×1×100111=36.03%

আবার, Cl-এর পারমাণবিক ভর 35.5 এবং পরমাণু সংখ্যা 2।

∴ Cl-এর শতকরা সংযুতি =35.5×2×100111=63.96%

অতএব, CaCl2 যৌগে 36.03% ক্যালসিয়াম ও 63.96% ক্লোরিন বিদ্যমান।

উত্তর:

উদ্দীপকের বিক্রিয়াটিকে সম্পূর্ণ করে পাই,

Ca+Cl23CaCl240 g35.5×2=71 g.

এখন, 40g Ca এর সাথে বিক্রিয়া করে 71 gCl2

1g Ca এর সাথে বিক্রিয়া করে 7140 gCl2

15g Ca এর সাথে বিক্রিয়া করে 71×1540 gCl2

=26.625 gCl2

উদ্দীপকের বিক্রিয়াটি সংঘটিত হওয়ার পর Cl2 সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যায় এবং Ca অবশিষ্ট থাকে।

অর্থাৎ Cl2 ঘাটতির পরিমাণ =(26.62520)g=6.625g

অতএব, উদ্দীপকের সংঘটিত Cl2 লিমিটিং বিক্রিয়ক। 

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘15 gm ক্যালসিয়ামের…’ ঢাকা বোর্ড ২০২৩ – মোলের ধারণা ও রাসায়নিক গণনা, রসায়ন (এসএসসি)”