A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০২৪ – মোলের ধারণা ও রাসায়নিক গণনা, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৫ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৫🏫 বোর্ড: কুমিল্লা বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

কোনো পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায়, সেই পরিমাণকে ঐ পদার্থের 1 মোল বলে।

উত্তর:

যেসব কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি কঠিন অবস্থা হতে গ্যাসীয় অবস্থায় পরিণত হয় এবং তাপমাত্রা হ্রাস (ঠাণ্ডা) করলে তা সরাসরি কঠিন অবস্থা প্রাপ্ত হয় তাদেরকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলে।

AlCl3 একটি ঊর্ধ্বপাতিত পদার্থ। কারণ AlCl3 কে তাপ দিলে তা কঠিন অবস্থা হতে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। আবার ঠান্ডা করলে তা তরলে পরিণত না হয়ে সরাসরি কঠিন অবস্থায় পরিণত হয়। এসব কারণে AlCl3 ঊর্ধ্বপাতিত পদার্থ।

উত্তর:

উদ্দীপকের পাত্র-A এর কস্টিক সোডা ( NaOH ) দ্রবণের ঘনমাত্রা নির্ণয় :

দেওয়া আছে,

NaOH এর ভর, w1=2 g

দ্রবণের আয়তন, v=300 mL

NaOH এর আণবিক ভর, M1=(23+16+1)=40

∴ মোলারিটি, S1= ?

আমরা জানি,

S1=w1×1000M1 V

=2×100040×300

=0.1666M

 S1=0.167M

সুতরাং কস্টিক সোডার (NaOH) দ্রবণের ঘনমাত্রা = 0.167 M আবার, উদ্দীপকের পাত্র-B এর H2SO4 দ্রবণের ঘনমাত্রা নির্ণয় :

দেওয়া আছে,

H2SO4 এর ভর, w2=2 g

দ্রবণের আয়তন, v=300 mL

H2SO4 এর আণবিক ভর, M2=(1×2+32+16×4)=98

∴ মোলারিটি, S2= ?

আমরা জানি,

S2=W2×1000M2 V

=2×100098×300

 S2=0.0680M

সুতরাং H2SO4 দ্রবণের ঘনমাত্রা, S2=0.068M.

অতএব, পাত্রসমূহের দ্রবণদ্বয়ের ( NaOH ও H2SO4 ) দ্রবণের ঘনমাত্রা সমান হবে না ।

উত্তর:

উদ্দীপকের পাত্র A ও B এর দ্রবণকে একত্রিত করলে নিম্নরূপ বিক্রিয়া সংঘটিত হবে।

সুতরাং উপরিউক্ত বিক্রিয়াটি লক্ষ করলে দেখা যায়,

98 g.H2SO4 এর সাথে বিক্রিয়া করে 80 g.NaOH

1 g.H2SO4 এর সাথে বিক্রিয়া করে 8098 g.NaOH

2 g.H2SO4 এর সাথে বিক্রিয়া করে 80×298 g.NaOH  =1.6326 gNaOH

সুতরাং 1.633 g NaOH এর সাথে 2 gH2SO4 বিক্রিয়া করে। এরূপ অবস্থায় অতিরিক্ত NaOH এর পরিমাণ (21.633)g=0.367 g. অতএব, NaOH ও H2SO4 এর মিশ্রিত দ্রবণটি ক্ষারীয় প্রকৃতির হবে ।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০২৪ – মোলের ধারণা ও রাসায়নিক গণনা, রসায়ন (এসএসসি)”