A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘’M’ একটি যৌগে…’ দিনাজপুর বোর্ড ২০২৪ – মোলের ধারণা ও রাসায়নিক গণনা, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৫ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৭🏫 বোর্ড: দিনাজপুর বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

‘M’ একটি যৌগে C = 40% H = 6.67% এবং অক্সিজেন বিদ্যমান।যৌগটির আণবিক ভর 180.

উত্তর:

যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ও-নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলে।

উত্তর:

0.01 M HCI দ্রবণ বলতে বুঝায়, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার HCI দ্রবণে 0.01 mol HCl দ্রব আছে। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটারে 0.01 মোল দ্রব থাকলে সে দ্রবণ হচ্ছে সেন্টিমোলার দ্রবণ।

উত্তর:

উদ্দীপকের M যৌগটিতে অক্সিজেন  (O)  আছে,
= 100 (40+6.67) = 53.33%

মৌলসমূহের শতকরা পরিমাণকে এদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই,

H=6.671=6.67;C=4012=3.33;O=53.3316=3.33

প্রাপ্ত ভাগফলসমূহকে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা 3.33 দ্বারা ভাগ করে পাই,

H=6.673.33=2;C=3.333.33=1;O=3.333.33=1

সুতরাং, M যৌগের স্থূল সংকেত = CH2O

মনে করি, M যৌগের আণবিক সংকেত =(CH2O)n

আবার, M যৌগের প্রকৃত আণবিক ভর = 180

প্রশ্নমতে, (CH2O)n=180

বা, (12+1×2+16)n=180

বা, 30n=180

n=18030=6

M যৌগের আণবিক সংকেত =(CH2O)6=C6H12O6

উত্তর:

দেওয়া আছে, M যৌগটির আণবিক ভর = 180

আমরা জানি,

এখানে,
ঘনমাত্রা, S = 0.5M
আয়তন, V = 2L = 2000 mL
আণবিক ভর, M = 180
∴ ভর, w = ?

আমরা জানি,

w = SMV 1000
=0.5×180×20001000
w=180 g

সুতরাং, M যৌগটির 2L 0.5 মোলার দ্রবণ প্রস্তুত করতে একটি 2L আয়তন বিশিষ্ট একটি গোলতলী ফ্লাস্কে 180 g M যৌগ তথা গ্লুকোজ নিয়ে এতে পাতিত পানি দ্বারা পূর্ণ করতে হবে। এভাবে গ্লুকোজের 2 L 0.5 মোলার দ্রবণ প্রস্তুত করা যাবে।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘’M’ একটি যৌগে…’ দিনাজপুর বোর্ড ২০২৪ – মোলের ধারণা ও রাসায়নিক গণনা, রসায়ন (এসএসসি)”