A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ বরিশাল বোর্ড ২০২৪ – মোলের ধারণা ও রাসায়নিক গণনা, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৫ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৮🏫 বোর্ড: বরিশাল বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023×1023 টি পরমাণু, অণু বা আয়ন থাকে সেই পরিমাণকে ঐ পদার্থের মোল বলা হয়।

উত্তর:

ক্রোমিয়াম (Cr) এর ক্ষেত্রে 4s অরবিটালে দুটো জোড়বদ্ধ ইলেকট্রন এবং d-অরবিটালে চারটি অযুগ্ম ইলেকট্রন থাকা বাঞ্ছনীয় ছিল। 

Cr(24)1 s22 s22p63 s23p64 s23 d4

কিন্তু বাস্তবক্ষেত্রে Cr এর সঠিক ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ

Cr(24)1 s22 s22p63 s23p64 s13 d5

কারণ অর্ধপূর্ণ অথবা সম্পূর্ণভাবে পূর্ণ অরবিটালের সুস্থিতি অধিক হওয়ায় Cr এর ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে না হয়ে ব্যতিক্রমধর্মী হয়।

উত্তর:

উদ্দীপকের তথ্যমতে, A হলো তিন কার্বনবিশিষ্ট অ্যালকাইন, অর্থাৎ প্রোপাইন ( CH3CCH ) এবং C হলো অ্যালকেন। (i) নং উদ্দীপকের সাহায্যে অ্যালকেন প্রস্তুতি নিচে সমীকরণসহ লেখা হলো

2%HgSO420%H2SO4 এর উপস্থিতিতে প্রোপাইনের আর্দ্রবিশ্লেষণে প্রথমে প্রোপানোন পাওয়া যাবে। তবে ইথাইনের (2 কার্বন বিশিষ্ট) পানি সংযোজন বিক্রিয়ায় অ্যালডিহাইড এবং অন্যান্য সকল অ্যালকাইনের পানি সংযোজনে কিটোন উৎপন্ন হয় ।

প্রোপাইন (A) প্রোপানোন প্রাপ্ত প্রোপানোনকে জিঙ্ক অ্যামালগাম (Zn. Hg) ও গাঢ় HCI এর উপস্থিতিতে বিজারণ করলে প্রোপেন (অ্যালকেন) পাওয়া যায়।

উত্তর:

উদ্দীপকের (ii) নং মতে, ফসফরাসের অক্সাইডটিতে P = 43.66% এবং O=(10043.66)%=56.43%

প্রতিটি মৌলের শতকরা সংযুক্তিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে,

P=43.6631=1.41;O=56.3416=3.52

প্রাপ্ত ভাগফলদ্বয়ের মধ্যে ক্ষুদ্রতম 1.41 পুনরায় ভাগ করে পাই,

P=1.411.41=1,O=3.521.41=2.5

ভগ্নাংশ দূর করতে 2 দ্বারা গুণ করে পাই,

P=1×2=2,O=2.5×2=5

সুতরাং, যৌগটির স্থূল সংকেত P2O5

ধরি, যৌগট্টির আণবিক সংকেত = ( P2O5)n

প্রশ্নমতে, (P2O5)n=142

বা, {(31×2)+(16×5)}n=142

বা, n=142142=1

সুতরাং, অক্সাইডটির আণবিক সংকেত : (P2O5)×1=P2O5

11 Views
No Comments
Share
1
No comments to “সৃজনশীলঃ ‘…’ বরিশাল বোর্ড ২০২৪ – মোলের ধারণা ও রাসায়নিক গণনা, রসায়ন (এসএসসি)”