A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i) ফসফরাস এর…’ ২০২৬ – মোলের ধারণা ও রাসায়নিক গণনা, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৫ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ৩২📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(i) ফসফরাস এর একটি অক্সাইড এ P=43.66% এবং এর আণবিক ভর 142 ।
(ii) Fe+CuSO4FeSO4+Cu

উত্তর:

রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় সেই বিক্রিয়ককে লিমিটিং বিক্রিয়ক বলে।

উত্তর:

এক বা একাধিক বিক্রিয়ক থেকে নতুন যৌগ উৎপন্ন হওয়ার সময় বিক্রিয়কে বিদ্যমান মৌলসমূহের মধ্যে ইলেকট্রন আদান-প্রদান না হলে অর্থাৎ জারণ মানের কোনো পরিবর্তন না হলে উক্ত বিক্রিয়াকে নন-রেডক্স বিক্রিয়া বলে। প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের এসিড ও ক্ষার এবং উৎপাদের লবণ ও পানি ইত্যাদি যৌগে মৌলসমূহের জারণ মানের কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ কোনো ইলেকট্রন আদান-প্রদান হয় না। এজন্য প্রশমন বিক্রিয়া একটি নন-রেডক্স বিক্রিয়া।

উত্তর:

উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি-

Fe+CuSO4FeSO4+Cu

এটি একটি জারণ-বিজারণ বিক্রিয়া। নিচে তা ব্যাখ্যা করা হলো-

দর্শক আয়ন বাদ দিয়ে বিক্রিয়াটি আয়নিতরূপে পাই-

Fe+Cu2+Fe2++Cu

বিক্রিয়াটিতে Fe এর জারণ মান বিক্রিয়কে শূন্য (0) থেকে বৃদ্ধি পেয়ে উৎপাদে + 2 হয়েছে। এজন্য Fe এর জারণ ঘটেছে। অপরদিকে বিক্রিয়কে Cu এর জারণ মান +2 থেকে হ্রাস পেয়ে উৎপাদে শূন্য (0) হয়েছে। তাই Cu এর বিজারণ ঘটেছে।

সুতরাং বলা যায়, উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি জারণ-বিজারণ বিক্রিয়া।

উত্তর:

দেওয়া আছে,

P=43.66 %

অক্সিজেন, O=(10043.66) % =56.34%

প্রতিটি মৌলের শতকরা সংযুক্তিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে,

P=43.6631=1.41;O=56.3416=3.52

প্রাপ্ত ভাগফলদ্বয়ের মধ্যে ক্ষুদ্রতম 1.41 পুনরায় ভাগ করে পাই,

P=1.411.41=1,O=3.521.41=2.5

ভগ্নাংশ দূর করতে 2 দ্বারা গুণ করে পাই,

P=1×2=2,O=2.5×2=5

সুতরাং, যৌগটির স্থূল সংকেত P2O5

ধরি, যৌগট্টির আণবিক সংকেত = ( P2O5)n

প্রশ্নমতে, (P2O5)n=142

বা, {(31×2)+(16×5)}n=142

বা, n=142142=1

সুতরাং, অক্সাইডটির আণবিক সংকেত : (P2O5)×1=P2O5

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i) ফসফরাস এর…’ ২০২৬ – মোলের ধারণা ও রাসায়নিক গণনা, রসায়ন (এসএসসি)”