A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘N2( g)+3H2( g)⇌2…’ রাজশাহী বোর্ড ২০২৩ – রাসায়নিক বিক্রিয়া, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৬ষ্ঠ অধ্যায়🔢 সৃজনশীল নং: ১১🏫 বোর্ড: রাজশাহী বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

N2( g)+3H2( g)2 A( g);ΔH=92 kJ.

উত্তর:

কোনো মৌলের 1 mol চার্জ নিরপেক্ষ গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু 1mol ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে একক ঋণাত্মক চার্জযুক্ত গ্যাসীয় আয়ন সৃষ্টি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, তাকে সেই মৌলের ইলেকট্রন আসক্তি বলে।

উত্তর:

যে সংকেত দ্বারা কোনো অণুতে বিদ্যমান পরমাণুসমূহের ক্ষুদ্রতম পূর্ণ অনুপাত প্রকাশ করাকে স্থূল সংকেত বলা হয়। যেমন- বেনজিন ও অ্যাসিটিলিন উভয় যৌগের স্থূল সংকেত CH। কিন্তু বেনজিনের আণবিক সংকেত C6H6 এবং অ্যাসটিলিনের আণবিক সংকেত C2H2। তাই বলা যায়, একাধিক যৌগের স্থূল সংকেত একই হতে পারে।

উত্তর:

উদ্দীপকের বিক্রিয়াটিকে সম্পূর্ণ করে পাই,

 28gN2প্রয়োজনীয় H2 এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে =34 gNH3

 1 প্রয়োজনীয় H2 এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে =3428"

 40 প্রয়োজনীয় H2 এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে =34×4028 "

=48.57 gNH3

উৎপাদের শতকরা পরিমাণ =47×10048.57=96.76%

উত্তর:

উদ্দীপকের বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই,

N2( g)+3H2( g)2NH3( g)

উক্ত বিক্রিয়ায় সাম্যাবস্থার তাপমাত্রা ও চাপের প্রভাব ব্যাখ্যা করা হলো-

তাপমাত্রার প্রভাব : উভমুখী বিক্রিয়াটির সম্মুখমুখী অংশটি তাপহারী এবং বিপরীতমুখী বিক্রিয়াটি তাপোৎপাদী। এই বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা ডান দিকে অগ্রসর হয়ে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবে এবং তাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত করবে। একইভাবে তাপমাত্রা হ্রাস করলে সাম্যাবস্থা বাম দিকে অগ্রসর হয়ে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করে তাপ হ্রাসের ফলাফলও প্রশমিত করবে।

চাপের প্রভাব: গ্যাসীয় উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপের প্রভাব রয়েছে। বিক্রিয়কের মোট মোল সংখ্যা 4 এবং উৎপাদের 2। অর্থাৎ উৎপাদে আয়তন কম। এখানে বিক্রিয়াটি সম্মুখমুখী হলে অণুর সংখ্যা হ্রাস পায়। ফলে একই আয়তনে চাপও হ্রাস পায়। এই অবস্থায় চাপ বৃদ্ধিতে সাম্যাবস্থা ডান দিকে অগ্রসর হয়ে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবে। অন্যদিকে আবার সাম্যাবস্থায় চাপ হ্রাস করলে সাম্যাবস্থা বাম দিকে অগ্রসর হয়ে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করবে।

তাই বলা যায়, উদ্দীপকে বিক্রিয়ার সাম্যাবস্থার ওপর তাপ ও চাপের প্রভাব রয়েছে।

7 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘N2( g)+3H2( g)⇌2…’ রাজশাহী বোর্ড ২০২৩ – রাসায়নিক বিক্রিয়া, রসায়ন (এসএসসি)”