A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘2Mg+O2→2MgOMgO+H2SO4→′A′+H2O…’ রাজশাহী বোর্ড ২০২৪ – রাসায়নিক বিক্রিয়া, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৬ষ্ঠ অধ্যায়🔢 সৃজনশীল নং: ২২🏫 বোর্ড: রাজশাহী বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

2Mg+O22MgO
MgO+H2SO4A+H2O

 

উত্তর:

দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধন এর মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে।

উত্তর:

Ca ও Ca2+ এর মধ্যে Ca এর আকার বড়। কারণ Ca পরমাণু ও Ca2+ আয়নে যথাক্রমে 20 টি ও 18 টি ইলেকট্রন রয়েছে। এদের ইলেকট্রনবিন্যাস নিয়ে পাই,
Ca(20)1 s22 s22p63 s23p64 s2
Ca2+(18)1 s22 s22p63 s23p6
ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে, Ca পরমাণুর 4টি প্রধান শক্তিস্তর রয়েছে। অপরদিকে Ca2+ আয়নে 3টি প্রধান শক্তিস্তর রয়েছে। একই সাথে প্রোটন সংখ্যা অপরিবর্তিত থাকায় অবশিষ্ট তুলনামূলক কম ইলেকট্রনের প্রতি Ca2+ এর নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পায়। তাই Ca2+ আয়নের তুলনায় Ca পরমাণুর আঁকার বড়।♥

উত্তর:

উদ্দীপকের ২য় বিক্রিয়াটি-

A যৌগটি MgSO4 । ধরি MgSO4 যৌগে S এর জারণ মান x ।

এখানে,
Mg এর জারণ মান =+2
O এর জারণ মান =2

তাহলে, MgSO4=0
বা, +2+x+(2×4)=0
বা, 2+x8=0
বা, x=+6

সুতরাং, MgSO4 যৌগে S এর জারণ মান + 6।

উত্তর:

উদ্দীপকের বিক্রিয়া দুটির মধ্যে ১ম বিক্রিয়াটি রেডক্স বিক্রিয়া এবং ২য় বিক্রিয়াটি নন রেডক্স বিক্রিয়া। নিচে তা বিশ্লেষণ করা হলোআমরা জানি, যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান-প্রদান ঘটে তাকে রেডক্স বিক্রিয়া বলে। ১ম বিক্রিয়ার ক্ষেত্রে Mg ধাতু 2টি ইলেকট্রন ত্যাগ করে Mg2+ আয়নে পরিণত হয়। ফলে Mg এর জারণ ঘটে। কিন্তু O2 অণু 4 টি ইলেকট্রন গ্রহণ করে O2 আয়নে পরিণত হয়। এজন্য O2 এর বিজারণ ঘটে।

সুতরাং, ১ম বিক্রিয়াটি রেডক্স বিক্রিয়া। আবার, ২য় বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে, এটি একটি প্রশমন বিক্রিয়া তথা নন-রেডক্স বিক্রিয়া।

দেখা যাচ্ছে, বিক্রিয়াটিতে জারণ সংখ্যার হ্রাস-বৃদ্ধি তথা কোনো পরিবর্তন ঘটেনি। তাই এটি নন-রেডক্স বিক্রিয়া। তাছাড়া প্রশমন বিক্রিয়া একটি নন-রেডক্স বিক্রিয়া।

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘2Mg+O2→2MgOMgO+H2SO4→′A′+H2O…’ রাজশাহী বোর্ড ২০২৪ – রাসায়নিক বিক্রিয়া, রসায়ন (এসএসসি)”