A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i) Na+O2→Na2O(ii) HNO3+Mg(OH)2→(iii)…’ ঢাকা বোর্ড ২০২৪ – রাসায়নিক বিক্রিয়া, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৬ষ্ঠ অধ্যায়🔢 সৃজনশীল নং: ২৩🏫 বোর্ড: ঢাকা বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(i) Na+O2Na2O
(ii) HNO3+Mg(OH)2
(iii) FeSO4+NaOH

উত্তর:

কি যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় আবার উৎপাদ পদার্থগুলো বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়ক পদার্থে পরিণত হয় সে বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া বলা হয়।

উত্তর:

কেরোসিনের মূল উপাদান বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। কেরোসিনের দহন একটি রাসায়নিক পরিবর্তন। যে পরিবর্তনের ফলে সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। কেরোসিন বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প উৎপন্ন করে। এক্ষেত্রে নতুন পদার্থ সৃষ্টি হওয়ায় এটি একটি রাসায়নিক পরিবর্তন।

CxHy+(x+y2)O2ΔxCO2+yH2O+ শক্তি

সুতরাং বলা যায় যে, কেরোসিনের দহন একটি রাসায়নিক পরিবর্তন

উত্তর:

উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি-

Na0+O202+1Na2+O22

বিক্রিয়াটি রেডক্স বিক্রিয়া। কারণ এ বিক্রিয়ায় ইলেকট্রনের আদান-প্রদান
ঘটে। এক্ষেত্রে Na এর জারণ ঘটেছে এবং O2 এর বিজারণ ঘটেছে।
জারণ বিক্রিয়া : 4Na4e4Na+
বিজারণ বিক্রিয়া : O2+4e2O2

_____________________________________________

রেডক্স বিক্রিয়া : 4Na+O22Na2O
যেহেতু (i) নং বিক্রিয়ায় জারণ-বিজারণ ঘটে, কাজেই বিক্রিয়াটি একটি রেডক্স বিক্রিয়া।

উত্তর:

উদ্দীপকের (ii) ও (iii) নং বিক্রিয়া একই ধরনের নয়। (ii) নং বিক্রিযাটি প্রশমন বিক্রিয়া এবং (iii) নং বিক্রিয়া অধঃক্ষেপণ বিক্রিয়া।
নিচে সমীকরণ সম্পূর্ণকরণসহ ব্যাখ্যা করা হলো-
উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি পূর্ণ করে পাই,

বিক্রিয়াটি প্রশমন বিক্রিয়া । কারণ এখানে HNO3 এসিড ও Mg(OH)2 ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়ায় Mg(NO3)2 লবণ ও পানি (H2O) উৎপন্ন করেছে ।
আবার FeSO4 ও NaOH একত্রে যোগ করলে অধঃক্ষেপণ বিক্রিয়া ঘটবে। কারণ এক্ষেত্রে সবুজ বর্ণের Fe(OH)2 এর অধঃক্ষেপ পড়ে। আর যে বিক্রিয়ায় তরল বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে কঠিন উৎপাদে পরিণত হয় তাকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলে।

সুতরাং (iii) নং বিক্রিয়াটি অধঃক্ষেপণ বিক্রিয়া। তাই দেখা যাচ্ছে উদ্দীপকের (ii) ও (iii) নং বিক্রিয়া দুটি একই ধরনের নয়।

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i) Na+O2→Na2O(ii) HNO3+Mg(OH)2→(iii)…’ ঢাকা বোর্ড ২০২৪ – রাসায়নিক বিক্রিয়া, রসায়ন (এসএসসি)”