A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i) C2H6+Cl2→C2H5Cl+HCl[ C−H,C−Cl,Cl−Cl,H−Cl…’ চট্টগ্রাম বোর্ড ২০২৫ – রাসায়নিক বিক্রিয়া, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৬ষ্ঠ অধ্যায়🔢 সৃজনশীল নং: ২৮🏫 বোর্ড: চট্টগ্রাম বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(i) C2H6+Cl2C2H5Cl+HCl
[ CH,CCl,ClCl,HCl এর বন্ধন শক্তি যথাক্রমে 414,326,244,431 kJ/mol]
(ii) N2( g)+O2( g)+180 kJ2NO(g)

উত্তর:

বস্তু বা যৌগে বন্ধনে আবদ্ধ একটি পরমাণুর সাথে আরেকটি পরমাণু যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে, তাকে বন্ধন শক্তি বলে।

উত্তর:

Na2CO3 এর জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির। কারণ Na2CO3 জলীয় দ্রবণে বিযোজিত হয়ে NaOH নামক তীব্র ক্ষার এবং H2CO3 নামক দুর্বল এসিড উৎপন্ন করে।

বিক্রিয়া: 

জলীয় দ্রবণে NaOH সম্পূর্ণরূপে Na+আয়ন ও OHআয়নে বিয়োজিত থাকে, কিন্তু H2CO3 মৃদু বলে খুব অল্প পরিমাণে বিয়োজিত হয় । তাই Na2CO3 এর জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির ।

উত্তর:

উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি-

দেওয়া আছে,

CH বন্ধন শক্তি =414 kJ mol1
CCl বন্ধন শক্তি =326 kJ mol1
ClCl বন্ধন শক্তি =244 kJ mol1
HCl বন্ধন শক্তি =431 kJ mol1

দেখা যাচ্ছে, বিক্রিয়াটিতে 1 molCH1 molClCl বন্ধন ভাঙে

এবং 1 molCCl1 molHCl বন্ধন গঠিত হয়। 

অর্থাৎ, 1 molCH1 molClCl বন্ধন ভাঙার প্রয়োজনীয়

মোট শক্তি =(414+244)kJ=658 kJ 

1 molCCl1 molHCl বন্ধন গঠিত হওয়ায়

নির্গত শক্তি =(326+431)kJ=757 kJ

বিক্রিয়া তাপের পরিবর্তন, ΔH= (পুরাতন বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় মোট শক্তি - নতুন বন্ধন গঠিত হওয়ায় নির্গত মোট শক্তি)

=(658757)kJ=99 kJ

সুতরাং, (i) নং বিক্রিয়ার ΔH এর মান : - 99 kJ mol1

উত্তর:

উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি-

N2( g)+O2( g)+180 kJ2NO(g)

বা, N2( g)+O2( g)2NO(g);ΔH=180 kJ

নিচে বিক্রিয়াটির সাম্যাবস্থার উপর তাপ ও চাপের প্রভাব বিশ্লেষণ করা হলো-
তাপের প্রভাব: এ বিক্রিয়ার ∆H মান ধনাত্মক হওয়ায় বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া। লা-শাতেলিয়ার নীতি অনুসারে, এ বিক্রিয়ার। সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করা হলে বিক্রিয়ার সাম্য বামদিক থেকে ডানদিকে সরে যাবে অর্থাৎ N₂ ও O₂ বিক্রিয়া করে NO উৎপন্ন হবে।
আবার সাম্যাবস্থায় তাপ হ্রাস করা হলে বিক্রিয়ার সাম্য ডানদিক থেকে বামদিকে সরে যাবে অর্থাৎ NO ভেঙে N₂ ও O₂ উৎপন্ন হবে।

চাপের প্রভাব: প্রদত্ত বিক্রিয়ায় বিক্রিয়ক এর মোট মোল সংখ্যা (1+1) = 2 এবং উৎপাদের মোট মোল সংখ্যাও 2 অর্থাৎ এ বিক্রিয়ায় মোল সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। জানা আছে, যে সকল বিক্রিয়ায় গ্যাসীয় অণু সংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটে না তথা বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যার পরিবর্তন হয় না। সে সকল বিক্রিয়াতে চাপের কোনো প্রভাব থাকে না। সুতরাং বলা যায়, এই বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপের কোনো প্রভাব নেই।

11 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i) C2H6+Cl2→C2H5Cl+HCl[ C−H,C−Cl,Cl−Cl,H−Cl…’ চট্টগ্রাম বোর্ড ২০২৫ – রাসায়নিক বিক্রিয়া, রসায়ন (এসএসসি)”