A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘(i) HNO3+KOH→′X′+H2O(ii) Ca(s)+Ag2SO4(aq)→CaSO4(aq)+Ag(s)…’ চট্টগ্রাম বোর্ড ২০২৫ – রাসায়নিক বিক্রিয়া, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৬ষ্ঠ অধ্যায়🔢 সৃজনশীল নং: ২৯🏫 বোর্ড: চট্টগ্রাম বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(i) HNO3+KOHX+H2O
(ii) Ca(s)+Ag2SO4(aq)CaSO4(aq)+Ag(s)

উত্তর:

একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, তাকে ঐ দ্রবণের মোলারিটি বলা হয়।

উত্তর:

যে সকল পদার্থ ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে বা পানির সাথে বিক্রিয়া করে অম্ল তৈরি করে তাদেরকে অম্লীয় পদার্থ বলে। CO₂ গ্যাস পানির সাথে বিক্রিয়ায় এসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে। সুতরাং, CO₂ গ্যাস অম্লীয়। যেমন-

বিক্রিয়া:

উত্তর:

উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি পূর্ণ করে পাই-

HNO3+KOHKNO3X+H2O

সুতরাং, X যৌগটি KNO3

KNO3 অণুতে উপস্থিত K (পটাসিয়াম) এর আপেক্ষিক পারমাণবিক ভর 39 এবং পরমাণু সংখ্যা 1, N পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর 14 এবং পরমাণু সংখ্যা 1, O পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর 16 এবং পরমাণু সংখ্যা 3।

KNO3 এর আপেক্ষিক আণবিক ভর =(39×1)+(14×1)+(16×3)=101

উত্তর:

উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি-

বিক্রিয়াটিতে ইলেকট্রন আদান-প্রদান ঘটে। নিচে তা বিশ্লেষণ করা হলো-

দেখা যাচ্ছে, উপরিউক্ত বিক্রিয়ায় বিক্রিয়ক Ca এর জারণ মান শূন্য (0) থেকে বৃদ্ধি পেয়ে উৎপাদ যৌগ CaSO4 এ + 2 হয়েছে। অর্থাৎ Ca পরমাণু 2টি ইলেকট্রন ত্যাগ করে Ca2+ আয়নে পরিণত হয়েছে। আবার বিক্রিয়ক Ag2SO4 যৌগে Ag এর জারণ মান + 1 থেকে হ্রাস পেয়ে উৎপাদ Ag ধাতুতে শূন্য (0) হয়েছে। অর্থাৎ Ag+আয়ন 1টি e গ্রহণ করে Ag ধাতুতে পরিণত হয়েছে।

বিক্রিয়াটির আয়নিক রূপ : Ca+Ag+Ca2++Ag (দর্শক আয়ন বাদে)
জারণ বিক্রিয়া :Ca2eCa2+[eত্যাগ ]
বিজারণ বিক্রিয়া :2Ag2++2e2Ag[eগ্রহণ ]

_________________________________________

জারণ-বিজারণ বিক্রিয়া: Ca+2Ag+Ca2++Ag

দর্শক আয়ন যোগে, Ca+Ag2SO4CaSO4+2Ag

সুতরাং দেখা যাচ্ছে, (ii) নং বিক্রিয়াটিতে ইলেকট্রনের আদান-প্রদান ঘটেছে।

8 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘(i) HNO3+KOH→′X′+H2O(ii) Ca(s)+Ag2SO4(aq)→CaSO4(aq)+Ag(s)…’ চট্টগ্রাম বোর্ড ২০২৫ – রাসায়নিক বিক্রিয়া, রসায়ন (এসএসসি)”