A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘40∘C তাপমাত্রায় কঠিন…’ ময়মনসিংহ বোর্ড ২০২৪ – আমাদের জীবনে রসায়ন, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ১১তম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: ময়মনসিংহ বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

40C তাপমাত্রায় কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করলে X যৌগ ও পানি উৎপন্ন হলো।

উত্তর:

যে সব পদার্থের অণুতে হাইড্রোজেন পরমাণু আছে এবং জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন প্রদান করে, তাকে এসিড বলে।

উত্তর:

ইথেন কার্বন-কার্বন ও কার্বন-হাইড্রোজেন শক্তিশালী একক সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত। তাই ইথেন সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। অর্থাৎ ইথেন অন্য পদার্থের প্রতি আসক্তিহীন। পক্ষান্তরে ইথিনের কার্বন শিকলে অন্তত দুটি কার্বন পরমাণুর মধ্যে দ্বি-বন্ধন আছে এবং কার্বনের অবশিষ্ট যোজ্যতা হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয়। ইথিন অণুতে কার্বন-কার্বন দ্বিবন্ধন থাকায় রাসায়নিকভাবে অত্যন্ত সক্রিয় কারণ দ্বিবন্ধনের প্রথম বন্ধনটি শক্তিশালী হলেও দ্বিতীয় বন্ধনটি তুলনামূলকভাবে দুর্বল। এ কারণে ইথেন অপেক্ষা ইথিন সক্রিয়।

উত্তর:

উদ্দীপকের তথ্যকে নিম্নরূপে বিক্রিয়া আকারে লিখে পাই,

উপরিউক্ত বিক্রিয়ার X যৌগটি হলো ব্লিচিং পাউডার {Ca(OCl)Cl}

এখন,

Ca(OCl)Cl অর্থাৎ CaOCl2 এর আণবিক ভর

=40+16+35.5×2=40+16+71=127 g/mole

সুতরাং Ca(OCl)Cl যৌগের মৌলগুলোর শতকরা সংযুতি নিম্নরূপ-

Ca এর শতকরা পরিমাণ =40127×100%=31.49%

O এর শতকরা পরিমাণ =16127×100%=12.59%

Cl এর শতকরা পরিমাণ =35.5×2127×100%=55.90%

অতএব Ca(OCl)Cl যৌগের ক্যালসিয়াম, অক্সিজেন ও ক্লোরিন মৌলের শতকরা সংযুতি যথাক্রমে 31.49%,12.59%55.90%

উত্তর:

উদ্দীপকের তথ্যকে বিক্রিয়া আকারে নিম্নরূপে লিখে পাই,

উপরিউক্ত বিক্রিয়ার X যৌগটি হলো ব্লিচিং পাউডার {Ca(OCl)Cl}

সুতরাং ব্লিচিং পাউডার দ্বারা কাপড়ের দাগ উঠানোর কৌশল নিম্নে বিশ্লেষণ করা হলো: ব্লিচিং পাউডার [Ca(OCl)CI] বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড এবং পানির সাথে বিক্রিয়ায় হাইপোক্লোরাস এসিড উৎপন্ন করে। হাইপোক্লোরাস এসিড তাৎক্ষণিক বিয়োজিত হয়ে জায়মান অক্সিজেন উৎপন্ন করে। এই জায়মান অক্সিজেনের জারণ ক্রিয়ায় কাপড়ের দাগ দূর হয়। জায়মান অক্সিজেন ও HCI এর বিক্রিয়ায় পানি ও সক্রিয় ক্লোরিন উৎপন্ন হয়। উৎপন্ন ক্লোরিনের জারণ ক্রিয়ায় দাগ দূর হয়। 

Ca(OCl)Cl+H2O+CO2CaCO3+CaCl2+2HOCl2HOClHCl+[O]

দাগযুক্ত কাপড় + [O]→ দাগহীন কাপড় এভাবে ব্লিচিং পাউডার কাপড়ের দাগ দূর করে।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘40∘C তাপমাত্রায় কঠিন…’ ময়মনসিংহ বোর্ড ২০২৪ – আমাদের জীবনে রসায়ন, রসায়ন (এসএসসি)”