একই মনোমার প্রোপিন ব্যবহার করে ‘A’ পলিমার এবং ভিন্ন ভিন্ন মনোমার অ্যাডিপিক এসিড ও হেক্সামিথিলিন ডাইঅ্যামিন ব্যবহার করে ‘B’ পলিমার উৎপন্ন করা যায়। আবার, খাবার সোডার সাথে টারটারিক এসিড মিশালে ‘C’ যৌগ উৎপন্ন হয়।
বিক্রিয়ায় উৎপন্ন কোনো উৎপাদ যদি নিজেই বিজারক হিসেবে কাজ করে তবে তাকে স্ব-বিজারণ বলে।
ইলেকট্রন আদান প্রদানের ফলে সৃষ্ট আয়নের মধ্যে যে বন্ধন সৃষ্টি হয় তাকে আয়নিক বন্ধন বলে। আর এ বন্ধন দ্বারা গঠিত যৌগকে আয়নিক যৌগ বলে। ধাতু আর অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়নিক যৌগ গঠিত হয়। ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে বন্ধন গঠিত হলে এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে। এসব কারণে আয়নিক যৌগে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি হয়।
উদ্দীপকের C যৌগটির ক্ষেত্রে বিক্রিয়াটি নিম্নরূপ:
উপরিউক্ত বিক্রিয়া হতে দেখা যায়, C যৌগটি হলো কার্বন ডাইঅক্সাইড আর এ পাউরুটি ফোলায় নিম্নে তা বর্ণনা করা হলো-
বেকিং পাউডার কেক বা পিঠা ফোলাতে ব্যবহৃত হয়। বেকিং পাউডারের মূল উপাদান সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। কেকের ময়দার সাথে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট মিশিয়ে উত্তাপ দেওয়া হয়। তাপে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বিয়োজিত হয়ে সোডিয়াম কার্বনেট, কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয়। কার্বন ডাইঅক্সাইড গ্যাস ময়দাকে ফোলাতে সাহায্য করে। অতঃপর এই গ্যাস নিজে নিজেই উড়ে যায়।
এভাবে বেকিং পাউডার হতে উৎপন্ন পাউরুটিকে ফুলিয়ে থাকে।
উদ্দীপকের A পলিমারটি হলো পলিপ্রোপিন এবং এটি যুত বা সংযোজন পলিমার। আবার B পলিমারটি হলো নাইলন 6:6 এবং এটি ঘনীভবন পলিমার। সুতরাং পলিপ্রোপিন ও নাইলন 6:6 দুইটি পলিমার হলেও এদের গঠন প্রক্রিয়া ভিন্ন নিচে তা বিশ্লেষণ করা হলো-যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুগুলো সরাসরি একে অপরের সাথে যুক্ত হয়ে দীর্ঘ শিকলবিশিষ্ট পলিমার গঠন করে তাকে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। সংযোজন পলিমারকরণ বিক্রিয়া গঠিত পলিমারকে সংযোজন পলিমার বলে।
প্রোপিনকে টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে 140 atm চাপে 120°C তাপমাত্রায় উত্তপ্ত করলে পলিপ্রোপিন উৎপন্ন হয়।
যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হবার সময় ক্ষুদ্র ক্ষুদ্র অণু যেমন- , ইত্যাদি অপসারণ করে সেই পলিমারকরণ বিক্রিয়াকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ায় নাইলন 6:6 পলিমার তৈরি হয়।
টাইটানিয়াম অক্সাইড এর উপস্থিতিতে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন এর সাথে অ্যাডিপিক এসিড উত্তপ্ত করলে নাইলন 6.6 উৎপন্ন হয়।
অতএব, A ও B অর্থাৎ পলিপ্রোপিন ও নাইলন 6:6 উভয়ই পলিমার হলেও এদের গঠন প্রক্রিয়া ভিন্ন।
