A. Nayan
A. Nayan
3 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘△PQR এর QR…’ বরিশাল বোর্ড ২০২৪ – জ্যামিতি, উচ্চতর গণিত (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: উচ্চতর গণিত📖 ২য় অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৪🏫 বোর্ড: বরিশাল বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

PQR এর QR বাহু AB বিন্দুতে সমান তিনটি অংশে বিভক্ত হয়েছে।

উত্তর:

দেওয়া আছে, PQR এর PQR=60

প্রমাণ করতে হবে যে, PR2=PQ2+QR2PQQR

অঙ্কন : PEQR আঁকি।

প্রমাণ: আমরা জানি, কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি অপেক্ষা ঐ দুই বাহুর যেকোনো একটি ও তার ওপর অপরটির লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম।

PQR এর PQR=60, অর্থাৎ সূক্ষ্মকোণ এবং QE,QR এর ওপর PQ এর লম্ব অভিক্ষেপ।

PR2=PQ2+QR22QRQE ......... (i)

সমকোণী PQE-এ লম্ব PE , ভূমি QE এবং অতিভুজ PQ

cosPQE=QEPQ

বা, cos60=QEPQ

[PQE=60]

বা, 12=QEPQQE=12PQ

এখন, (i)নং-এ QE-এর মান বসিয়ে পাই,

PR2=PQ2+QR22QR12PQ

PR2=PQ2+QR2PQQR (প্রমাণিত)

উত্তর:

বিশেষ নির্বচন : মনে করি, PQBQA=AB এবং PA মধ্যমা QB বাহুকে A বিন্দুতে ছেদ করে।

প্রমাণ করতে হবে যে, PQ2+PB2=2(AP2+AB2) অঙ্কন : QB বাহুর উপর PT লম্ব অঙ্কন করি।

প্রমাণ : PQA এর PAQ স্থূলকোণ এবং QA রেখার বর্ধিতাংশের উপর PA রেখার লম্ব অভিক্ষেপ AT। স্থূলকোণের ক্ষেত্রে, পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি অনুসারে আমরা পাই,

PQ2=PA2+QA2+2QAAT .......... (i)

এখানে, PBA এর PAB সূক্ষ্মকোণ এবং AB রেখার উপর PA রেখার লম্ব অভিক্ষেপ AT.

∴ সূক্ষ্মকোণের ক্ষেত্রে, পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি অনুসারে পাই, PB2=PA2+BA22BAAT ........ (ii)

এখন, সমীকরণ (i) ও (ii) যোগ করে পাই,

PQ2+PB2=PA2+QA2+2QAAT+PA2+BA22BAAT

=2PA2+QA2+BA2+2QAAT2BAAT

=2PA2+QA2+QA2+2QAAT2QAAT

[QA=BA]

=2PA2+2QA2=2(AP2+AB2) (প্রমাণিত) 

উত্তর:

বিশেষ নির্বাচন : দেওয়া আছে, PQR এর QR বাহু A ও B বিন্দুতে সমান তিনভাগে বিভক্ত হয়।

অর্থাৎ, OA=AB=BR

P,AP,B যোগ করি। দেখাতে হবে যে, PQ2+PR2=PA2+PB2+4AB2

প্রমাণ: PQB এর মধ্যমা PA

∴ এ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে,

PQ2+PB2=2(PA2+AB2)

আবার, PAR এ মধ্যমা PB

PA2+PR2=2( PB2+AB2)

এখন, (i) ও (ii)নং সমীকরণ যোগ করে পাই,

PQ2+PB2+PA2+PR2=2PA2+2AB2+2PB2+2AB2

বা, PQ2+PR2=2PA2+2PB2+4AB2PA2PB2

PQ2+PR2=PA2+PB2+4AB2 (দেখানো হলো)

11 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘△PQR এর QR…’ বরিশাল বোর্ড ২০২৪ – জ্যামিতি, উচ্চতর গণিত (এসএসসি)”